West Bengal Weather Report: বিকেলের পরে ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা

কলকাতার আবহাওয়া এখনই তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আর্দ্রতা জনিত অস্বস্তি এখনো থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই কলকাতার আবহাওয়া নিয়ে রীতিমত চাপে সাধারণ মানুষ। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনো বৃষ্টি চলবে একইভাবে। প্রবল বৃষ্টিপাত এবং ঝড়ের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।

অন্যদিকে, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা আছে। তবে দক্ষিণবঙ্গে এখনো সেরকম গরম চলবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো অর্থাৎ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ব্যাপক গরমের সম্ভাবনা আছে। উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা সঙ্গে হাওড়া ও হুগলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে ৷

একইসঙ্গে, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এখনই আর্দ্রতা জনিত অস্বস্তি কাটছে না। কলকাতার কপালেও একই পরিণতি। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সকালের দিকে সেই গরম আবারো। এর মধ্যে ভালো খবর, ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। এর ফলে, দক্ষিণবঙ্গে খুব তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026