জীবনযাপন

Skin Care: রাতে ঘুমানোর আগে এই জিনিসটি লাগান, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই ফল পাবেন

ওইযে বাংলায় একটা গান আছে – ‘দুধ না খেলে হবে না ভালো ছেলে’, তাই দুধ তো খেতেই হবে, পাশাপাশি দুধ দিয়ে আপনি করতে পারেন রূপচর্চা। প্রায় সব বাড়িতেই দুধ আসে। অনেকেই ওই দুধের চা কফি বানান, কেউ কেউ দুধ মুড়ি, দুধ চিড়ে খান, কেউ দুধের নানান ডেজার্ট বানান। সেই দুধের থেকে সামান্য যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তবে তা দিয়েই আপনি করে নিতে পারেন রূপচর্চা। চলুন পরবর্তী ধাপে পড়ে নিই কিভাবে দুধ আমাদের উজ্জ্বল, বলিরেখা হীন ত্বক পেতে সাহায্য করে।

দুধ দিয়ে করুন স্কিন ক্লিনজিং। এর জন্য দরকার ২ চামচ কাঁচা দুধ। গরুর দুধ বা প্যাকেট জাত যেই গরুর দুধ পাওয়া যায় তার কিছুটা অংশ কাঁচা অবস্থায় তুলে রেখে ফ্রিজ করে দিন। একটা কটন বল দিয়ে মুখ পরিষ্কার করুন। বাজারে নানান ধরনের ক্লিনজিং প্রোডাক্ট পাওয়া যায়। সেসব না কিনে যদি কাঁচা দুধ দিয়ে মুখ মুছে নেন তাহলে ত্বক হবে পরিষ্কার।

রাতে শোবার সময় অনেকে ঠান্ডা দুধ পান করেন। খুব ভালো হয় এই পানীয় ভালো ঘুমের জন্য। কিন্তু, আপনি যদি ডিনারের পর দুধের সর হাতের তালুতে মিশিয়ে নিয়ে মুখে মেখে ১০ মিনিটের জন্য রেখে দেন, এবং ১০ মিনিট পর নরম্যাল জল দিয়ে মুখ ধুয়ে শুয়ে পড়েন তবে সকালে দেখবেন আপনার ত্বক হয়ে উঠেছে কোমল। দুধে যে ময়েশ্চারাইজার থাকে তবে তা আপনার স্কিনকে নরম রাখতে সাহায্য করে।

এবারে আসি দুধ দিয়ে তৈরি ফেস মাস্ক কিভাবে বানানো যায়। ফেস মাস্ক বানানোর জন্য প্রথমে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর একটা পাত্রে ঠান্ডা কাঁচা দুধ নিন, তাতে মিশিয়ে দিন মুলতানি মাটি ও গোলাপ জল। ওই মিশ্রণ একটি ঘন করে নিয়ে তুলি বা আঙ্গুল দিয়ে মুখে মাখতে হবে। ১৫ মিনিট অপেক্ষা পর জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে গেল দুধের ফেসিয়াল। সপ্তাহে দুদিন এই ফেস মাস্ক ব্যবহার করলেই মুখের ত্বক হয়ে উঠবে কোমল, উজ্জ্বল ও গ্ল্যামারাস।

Pritam Santra

Published by
Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026