সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওতে আম্রপালির নাচ রীতিমতো নজর কেড়েছে। ডিজে গানে ডিস্কে নেচেই পর্দায় মঞ্চ কাঁপালেন তিনি। আপাতত, সেই ঝলকই পৌঁছে গিয়েছে লাখো মানুষের কাছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘লোটেলা’র তালেই ছোট পোশাকে ডিস্কে ঝকমকে আলোয় নেচেছেন তিনি। পর্দাতেই মন মাতাতে দেখা গিয়েছে একাংশের। তবে গোটা ঝলকে নীরাহুয়ার দেখা না মিললেও শেষের দিকে একটু সন্দেহজনক ভাব ভঙ্গি নিয়েই পর্দার দেখা মিলেছিল অভিনেতার। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকটি ছয়বছর আগে ‘ওয়েব মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল এই সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেই ঝলক পৌঁছে গিয়েছে ২৩ লাখেরও বেশি মানুষের কাছে। গানটি ‘নীরাহুয়া সিতাল রাহে’এর। গানটির কথা দিয়েছিলেন, শ্যাম দেহাতি। সুর দিয়েছিলেন, ওম ঝাঁ। পর্দায় গানটি শোনা গিয়েছিল, স্বয়ং সুর নির্দেশক ওম ঝাঁ ও খুশবু জৈনের কণ্ঠে। আপাতত, ৬ বছর আগেকার ঝলকের সূত্র ধরেই মিডিয়ার পাতায় আবারো চর্চায় আম্রপালি-নীরাহুয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…