অফবিট

Black cat: বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে পড়েন? শুধু কুসংস্কার নয় এর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে

বিড়াল রাস্তা কাটলে অনেক মানুষ কিছু সময়ের জন্য থেমে যান আবার অনেকে পথ বদল করে নেন। অনেকে বিশ্বাস করেন বিড়াল রাস্তা কাটলে সেখান দিয়ে যাওয়া উচিত নয়, কারণ কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা এরপর ঘটতেই পারে। বিড়ালের রং নিয়ে অন্ধবিশ্বাস রয়েছে অনেকের মধ্যে। অনেকে মনে করেন কালো বিড়াল এবং সাদা বিড়াল রাস্তা কাটলে নাকি আলাদা আলাদা ফল হয়।

যদিও বিড়াল রাস্তা কাটলে, থেমে যেতে হয় এটা একটি কুসংস্কার। যদিও এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। বিড়াল নিয়ে মিথ শুধু মাত্র ভারতে নয় বিশ্বের অন্যান্য দেশেও রয়েছে। অনেক দেশেই এই প্রাণীটিকে নিয়ে অনেক রকম কথা প্রচলিত। কোথাও বিড়ালকে শুভ মনে করা হয় আবার কোথাও বিড়ালকে অশুভ মনে করা হয়। তবে বিড়ালকে অশুভ মনে করার কোন বৈজ্ঞানিক কারণ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। কিন্তু এমন অনেকে আছেন যারা কালো বিড়ালকে অশুভ বলে মনে করেন।

আসলে আগেকার যুগে যখন বিদ্যুৎ ছিল না তখন পথে কোন শব্দ হলেই মানুষ থেমে যেতেন যাতে কোন বন্যপ্রাণী রাস্তা পার হলে সমস্যা না হয়। বিড়ালের ক্ষেত্রেও এরকমটা করা হতো। তবে পরে ধীরে ধীরে এই ঐতিহ্য কালো বিড়ালের সঙ্গে যুক্ত হয়। কয়েক দশক আগে ইঁদুরের কারণে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল। মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল সেই সময়। অন্যদিকে আবার বিড়ালের প্রধান খাদ্য ইঁদুর। এরকম পরিস্থিতিতে বিড়ালের মাধ্যমে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকতো। সেই কারণেই বিড়াল থেকে দূরত্ব রাখতেন অনেকে। যে জায়গা থেকে বিড়াল বের হতো সেখানে জীবাণুর সংক্রমণের সম্ভাবনা ছিল। তাই মানুষ সেই সময় কিছুক্ষণের জন্য ওই জায়গা এড়িয়ে চলতেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026