আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা।
অভিনেত্রীদের দিক থেকেও অনেকেই ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে নিজেদের একটা আলাদা রকমের জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন। এই তালিকায় আমরা অবশ্যই পেয়েছি বাঙালি কন্যা মোনালিসাকে। বাংলা থেকে নিজের অভিনয়ের যাত্রা শুরু করলেও, তিনি সাফল্য পেয়েছেন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। সেই জগতে এখন তিনি রীতিমতো কুইন হয়ে উঠেছেন। তিনি নিজের গ্ল্যামারাস লুকের মাধ্যমে মাঝেমধ্যেই নিজের ভক্তদের চমক দিতেই থাকেন। নতুন সিনেমা হোক কিংবা নতুন ইনস্টাগ্রাম পোস্ট, সব কিছুর মাধ্যমেই নিজের ভক্তদের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তিনি নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমায় তিনি দারুন অভিনয়ের মাধ্যমে ভক্তদের প্রিয় অভিনেত্রীদের তালিকায় নিজের নাম অঙ্কিত করে ফেলেছেন।
এই মুহূর্তে মোনালিসা ও নীরহুয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওতে আমরা দেখছি দুজনকে রোম্যান্স করতে। এই ভিডিওটিতে আমরা মোনালিসাকে একটি কমলা রঙের পোশাকে নিজের ফিগার ফ্লনট করতে দেখা গেছে। তার এরকম লুক দেখে একেবারেই ঘাবড়ে গিয়েছেন নীরহুয়া। তিনি একেবারেই আউট অফ কন্ট্রোল। বলতে গেলে তাদের দুজনের এই কেমিস্ট্রি ছিল এই ভিডিওটির প্লাস পয়েন্ট। তার সাথেই দুর্দান্ত পেপী ভোজপুরি গান হিলি পালং কে প্লাই ভিডিওটিকে একটা নতুন মাত্রা দিয়েছে। এই ভিডিওটিতে এখন ১.৫ মিলিয়ন ভিউ চলে এসেছে। সব মিলিয়ে বলতে গেলে এখন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি একেবারে ভাইরাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…