বিনোদন

Lust Stories 2 Trailer: শরীরের জ্বালা মেটানোর টিপস্ দিলেন নীনা গুপ্তা, দেখুন লাস্ট স্টোরিজ ২ এর ট্রেলার

আবারও ‘লাস্ট স্টোরিজ ২’ (Lust Stories 2) এর ট্রেলারে সংলাপের ঝড় তুললেন নীনা গুপ্তা (Neena Gupta)। প্রথমবার ট্রেলার মুক্তির পরেও নীনা গুপ্তার সংলাপ চর্চায় আসে, এবারে আবারও তিনি চর্চায়।

বিয়ে, প্রেম, যৌনতা, রসায়ন সমস্ত কিছু নিয়েই লাস্ট স্টোরিজ ২ এর গল্প। লাস্ট স্টোরিজ ২ এর চারটি ছবি দেখা যাবে, যেগুলি পরিচালনা করেছেন অমিত রবিন্দরনাথ শর্মা,আর বালকি,কঙ্কনা সেন শর্মা এবং সুজয় ঘোষ। অভিনয়ে রয়েছেন নীনা গুপ্তা, কাজল, মৃণাল ঠাকুর,তামান্না ভাটিয়া,তিলোত্তমা সোম,বিজয় ভার্মা,অঙ্গদ বেদি,কুমুদ মিশ্রা এবং অন্যান্যরা। বিশেষ ব্যাপার এই যে, লাস্ট স্টোরিজ ২ এর দৌলতে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যাবে তামান্না ও বিজয়কে, যারা দুজনেই স্বীকার করেছেন নিজেদের সম্পর্ক নিয়ে। তাই দর্শকদের মনে লাস্ট স্টোরিজ ২ নিয়ে উত্তেজনা দ্বিগুণ।

ফিরি নীনা গুপ্তার সংলাপে। প্রথম ট্রেলারে নীনা গুপ্তাকে সংলাপ বলতে দেখা গিয়েছে যে ‘একটা ছোট্ট গাড়ি কিনতে হলেও হাজারবার টেস্ট ড্রাইভ করে নাও ৷ আর বিয়ের বেলায় কোনও টেস্ট ড্রাইভ নেই এ কেমন কথা?’ প্রথম সংলাপে বাজিমাৎ করলেও দ্বিতীয় সংলাপ আরো হিট। সদ্য প্রকাশিত ট্রেলারে নীনা গুপ্তাকে বলতে শোনা যাচ্ছে, ‘ইয়ে বডি ভি না মাউন্ট ফুজি কি জ্বালামুখী হ্যায়-যা ফুটে উঠলেই তৃপ্তি পায়।’

যৌনতার পারদ কতটা চড়তে পারে সেটা দেখার অপেক্ষায় দর্শকরা। আগামী ২৯জুন থেকে শুরু হবে লাস্ট স্টোরিজ ২-র স্ট্রিমিং, শুধুমাত্র নেটফ্লিক্সে। তাই দর্শকদের অপেক্ষা করতেই হবে নীনা গুপ্তা আর কি কি টিপস্ দেন।

Pritam Santra

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026