সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় প্রথম সারির তারকাকে। ভাইরাল হওয়া গানে মধু শর্মা ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দু’জনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
মধু শর্মা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় তারকা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দীনেশ লাল যাদবের সাথে এই অভিনেত্রীকে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। বৃষ্টির মধ্যেই একে অপরের সাথে রোমান্সে মেতেছিলেন তারা। ভিডিওতে দুজনকেই হলুদ পোশাকে দেখা গিয়েছে। ‘পেয়াস তান কি বুঝা যা না’র তালেই এই জনপ্রিয় অনস্ক্রিন ভোজপুরি তারকা জুটিকে দেখা গিয়েছিল।
‘ইশতার ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকে দু’বছর আগে এই জনপ্রিয় তারকা জুটির এই গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে যা ১৫ লাখের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ‘এক দুজে কে লিয়ে’ ছবির গানের দৃশ্য এটি। উল্লেখ্য গানের কথা দিয়েছেন পেয়ারে লাল যাদব। সুর দিয়েছেন ধনঞ্জয় মিশ্রা। ছবিতে এই গানটি গাইতে শোনা গিয়েছে পামেলা জৈনকে। আপাতত উল্লেখ্য ছবির এই গানের সূত্র ধরেই চর্চায় এই জুটি। নিজেদের প্রিয় জুটিকে পুনরায় ভাইরাল হতে দেখে খুশি ভক্তরাও। সকলের জন্য আরো একবার রইলো ভিডিওটি, দেখে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…