রাজ্য

আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলায়, সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর

রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সঙ্গেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সপ্তাহে শেষের দিকে নতুন করে বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম হলেও তারপরে সারা রাজ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যের প্রত্যেকটি জেলায়। এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করছে।

শুক্রবার সকালে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টিপাতের পরিমাণ ৫.৭ মিলিমিটার।

অন্যদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে রবিবার। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গ লাগোয়া বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতায় রবিবার আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গেই থাকবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সোমবারের আবহাওয়া একই রকম থাকতে চলেছে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি না হলে অস্বস্তি বেশ কিছুটা বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকে জেলা মালদহ এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টায় বিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকায় শনিবার ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক দিন জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লী, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, করাইকাল, পুদুচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026