কেরিয়ার

ইন্ডিয়ান নেভির অগ্নিবীর পদের জন্য শুরু হলো নিয়োগ, মাধ্যমিক পাস করলেই করতে পারবেন আবেদন

আবারো রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুখবর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে সম্প্রতি। শেফ, স্টুয়ার্ট এবং হাইজেনিস্ট পদে কর্মী নিয়োগ করার জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। ২৩ টি জেলার অন্তর্গত নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এই কাজের জন্য আবেদন জানাতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক ইন্ডিয়ার নেভিতে অগ্নিবীর পদে আবেদন করার জন্য কত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কত হতে হবে বয়স সীমা এবং শূন্য পদের সংখ্যাই বা কত।

প্রথমে আসা যাক বেতনের কথায়। অগ্নিবীর পদের জন্য প্রথম বছরের বেতন হিসেবে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় বছরের বেতন হবে প্রতি মাসে ৩৩ হাজার টাকা, তৃতীয় বছরে পাওয়া যাবে প্রতি মাসে ৩৬ হাজার ৫০০ টাকা, এবং চতুর্থ বছরের প্রতি মাসে বেতন পাওয়া যাবে ৪০ হাজার টাকা। এই উক্ত পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ১ ডিসেম্বর ১৯৯৯ থেকে ৩১ মে ২০০৫ এর মধ্যে।

এবারে জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতার কথা। প্রার্থীকে যেগুলো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা। পুরুষদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে। ১২টি পুশ আপ করতে হবে নূন্যতম। পুরুষদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেন্টিমিটার। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে ৮ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে। পুশ আপস করতে হবে দশটি। মহিলাদের হাইট কমপক্ষে ১৫২ সেন্টিমিটার হতে হবে। সবমিলিয়ে ২০০ টি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে কর্মী।

প্রথমে নাম শর্টলিস্ট করার পরে লিখিত পরীক্ষা হবে। তারপরে ফিজিকাল ফিটনেস টেস্টের মাধ্যমে কর্মী নিয়োগ হবে। উপরে উক্ত পদের জন্য আবেদন করতে হলে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। joinindiannavy.gov.in ওয়েব সাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে আপনাকে নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। সবশেষ আবেদন ফি জমা দিলে ফাইন্যান্স সাবমিট করতে পারবেন আপনারা। এই আবেদন করার শেষ তারিখ ৩০ জুলাই। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র – রঙিন পাসপোর্ট সাইজের ছবি, বয়সের প্রমাণপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026