Post Office Scheme: পোস্ট অফিসে কোন ঝুঁকি ছাড়াই বিনিয়োগ করুন এই প্রকল্পে, প্রতি মাসে ৪৯৫০ টাকা গ্যারান্টি

বাজার এই মুহূর্তে যেভাবে উঠানামা করছে তাতে আপনাকে অস্থিরতার ঝুঁকির মধ্যেই খুব সাবধানে আপনার পছন্দের বিনিয়োগ প্ল্যান বেছে নেওয়া উচিত। আপনি এমন একটি বিনিয়োগের বিকল্প বেছে নিন যেখানে আপনার অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং আপনি নিশ্চিত রিটার্ন পাবেন প্রতিমাসে। পোস্ট অফিস মাসিক আয় স্কিম বা পোস্ট অফিসে এমআইএস এরকমই একটি দারুন সঞ্চয় প্রকল্প যেখানে আপনি মাত্র একবার বিনিয়োগ করলে পাঁচ বছরের জন্য সুরক্ষিতভাবে আয় পেতে থাকবেন। অর্থাৎ পাঁচ বছরের জন্য আপনার আয় কোন ভাবেই অনিশ্চিত থাকবে না। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের ব্যাপারে আরো বিস্তারিত।

পোস্ট অফিস এম আই এস অ্যাকাউন্ট খোলা অত্যন্ত সহজ এবং এই ধরনের অ্যাকাউন্ট সাধারণত সকলেই একটি এই মুহূর্তে অপারেট করেন। স্বামী এবং স্ত্রী যৌথভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। নূন্যতম এক হাজার টাকা বিনিয়োগ করে আপনি একাউন্ট খুলতে পারেন। তবে এই বিশেষ একাউন্টে একটা সর্বাধিক জমারাশি আছে। যদি আপনারা এককভাবে এই একাউন্ট খোলেন তাহলে আপনি সর্বাধিক ৪.৫ লক্ষ টাকা জমা করতে পারবেন পোস্ট অফিস MIS একাউন্টে। অন্যদিকে যদি যৌথভাবে এই অ্যাকাউন্ট খোলেন তাহলে এই বিনিয়োগের পরিমাণ হবে ৯ লক্ষ টাকা।

পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে তিনজন মিলে একসাথে যৌথ একাউন্ট খোলা যাবে। তবে হিসাবের বিনিময়ে প্রাপ্ত আয় সবাই সমানভাবে পাবেন। সেরকমভাবেই বিনিয়োগের ক্ষেত্রেও প্রত্যেক সদস্য সমানভাবে বিনিয়োগ করবেন। আপনি যেকোনো সময় একটি যৌথ একাউন্টকে একক একাউন্টে রূপান্তর করতে পারবেন। একাউন্টে কোন রকম পরিবর্তন করতে হলে অ্যাকাউন্টের সকল সদস্যদের যৌথ আবেদন করতে হবে। মেয়াদ পূর্তিতে অর্থাৎ পাঁচ বছর পূর্ণ হলে এটি আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা যেতে পারে। এই ধরনের অ্যাকাউন্টে নমিনেশন এর সুবিধা রয়েছে। এই প্রকল্পের টাকা সম্পূর্ণভাবে নিরাপদ এবং এবিষয়ে সরকার সার্বভৌম নিশ্চয়তা প্রদান করে।

ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে মাসিক আয় প্রকল্প বা এমআইএস প্রকল্পে এই মুহূর্তে বার্ষিক ৬.৬ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। এটি প্রতিমাসে পরিশোধ করা হয়ে থাকে। তবে এর জন্য আপনাকে একটি পোস্ট অফিস সেভিংস ব্যাংক একাউন্ট খুলতে হবে। পাশাপাশি যদি আপনি এই প্রকল্প করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এই ধরনের অ্যাকাউন্ট খুলতে আপনাকে প্রথমে একটি পোস্ট অফিস সেভিংস ব্যাংক একাউন্ট খুলতে হবে। তারপর তাদের সঙ্গে যোগাযোগ করলে তারাই আপনার এমআইএস একাউন্ট খুলে দেবে।

এই এমআইএস অ্যাকাউন্ট এর জন্য বেশ কিছু সচিত্র প্রমাণপত্র প্রয়োজন। আইডি প্রুফের জন্য আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে কোন একটি থাকতে হবে। এজন্য আপনাকে দুটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। ঠিকানার প্রমাণপত্রের জন্য সরকার কর্তৃক জারি করা আইডি কার্ড বা ইউটিলিটি বিল দিতে হবে। এই নথি নিয়ে আপনি নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে সেখানকার এমআইএস ফর্ম ফিলাপ করে এই একাউন্টের জন্য নাম নথিভুক্ত করতে পারেন। অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে এই ফরম পূরণ করা যায়। এই অ্যাকাউন্ট খুলতে প্রাথমিকভাবে নগদ বা চেকের মাধ্যমে ১০০০ টাকা জমা দিতে হয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026