বিনোদন

প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করার আগে এই ১০ মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল নিক জোনাসের

বলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একাধিক হিট ফিল্ম করে ভারতীয় দর্শকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। তবে এখন তিনি থাকেন হলিউড জগতেই। এছাড়া পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছেন তিনি। বলিউড দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করে নিক পেয়েছে অন্য স্বীকৃতি, এখন সে ‘ন্যাশনাল জিজু’। দুই তারকা বিয়ের পর থেকেই বেশ খুল্লামখুল্লা রোমান্সে বিশ্বাসী। তাই তো বি-টাউনের সীমানা ছাড়িয়ে হলিউডের মাটিতেও এই দুই তারকার ঠোঁটে ঠোঁট রেখে চুমুর দৃশ্য মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ার পর্দায় ব্যাপক ভাইরাল হয়ে থাকে। তবে এই নিক জোনাস প্রিয়াঙ্কার সাথে বিয়ে করার আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। আজকের এই প্রতিবেদনে নিকের পুরনো প্রেমিকাদের তালিকা দেখে নিন।

১) মাইলি সাইরাস:

মাইলি সাইরাস এমনই একজন তারকা যিনি হলিউড জগতে বেশ পরিচিত। নিক এবং মাইলি দুজনেই একে অপরের সাথে ডেট করেছেন এবং একসময় তাদের ইন্টারনেট দুনিয়া পাওয়ার কাপেল আখ্যা দিয়েছিল। তবে তাদের সম্পর্ক বেশিদিন টেকেনি। যাইহোক, মাইলি পরে লিয়াম হেমসওয়ার্থের প্রেমে পড়েন।

২) সেলেনা গোমেজ:

হলিউড জগতে সেলেনা গোমেজের জনপ্রিয়তার কথা আর আলাদাভাবে বলার দরকার পড়ে না। এককালে নিকের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল সেলেনার। এমনকি ২০০৮ সালে তারা একে অপরের সাথে ডেট করতে শুরু করেন। তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে তাদের বিয়ে হওয়ার কথা শুরু হয়েছিল ইন্টারনেটে। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের আগেই তাদের সম্পর্ক ভেঙে যায়।

৩) ডেল্টা গুডরেম:

১৮ বছর বয়সী ডেল্টা এবং ২৬ বছর বয়সী নিক প্রায় ১০ মাস ধরে ডেট করেছেন। যাইহোক, প্রেমিক দম্পতি ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন।

৪) রিতা ওরা:

ডেল্টার সাথে বিচ্ছেদের পর ২০১৩ সালে রিতা ওরার সাথে বন্ধুত্ব গাঢ় হয় নিকের। তারা একে অপরের সাথে ডেট করা শুরু করেন। প্রায় এক বছর পর্যন্ত তারা চুটিয়ে প্রেম করেন। এই সম্পর্কের কথা প্রায় সকলেই জানেন। আর সেই প্রেমের পরিণাম তো হোয়াট ডু আই মিন টু ইউ ট্র্যাক। তবে শেষ পর্যন্ত তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

৫) কেন্ডাল জেনার:

প্রায় ২ বছর কোন সম্পর্কে না যাওয়ার পর নিক জোনাস, কেন্ডাল জেনারের খুব কাছাকাছি আসতে শুরু করেন। তবে তারা যখন ডেট করছিলেন তখন মিডিয়া এবং সাধারণ মানুষের সামনে তারা এই সম্পর্ক লুকিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত এই সম্পর্কও টেকেনি।

এখানেই শেষ নয়। ন্যাশনাল জিজু নিক জোনাস বিয়ের আগে আরো অনেক তারকার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। সেই তালিকায় রয়েছেন জর্জিয়া ফাউলার, লিলি কলিন্স, অলিভিয়া কুলপো প্রমুখরা। তবে নিক জোনাস বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সুখের সংসার করছেন। তাদের কন্যা সন্তান মালতি আপাতত ইন্টারনেট দুনিয়াতে রাজ করছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026