বিনোদন

Bhojpuri: অবশেষে মুক্তি পেল ‘ম্যায় তেরে ইশক মে’ সিনেমার ট্রেলার, দেখলে ঘাম ঝরবে আপনার

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্রেমীদের বিনোদনের নতুন মাধ্যম হয়ে উঠেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। যেখানে বিগত এক দশক পূর্বে বিনোদন মানেই ছিল বলিউডের আধিপত্য, সেখানে আজকের দিনে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এমন সুপারহিট সিনেমা রিলিজ করা হচ্ছে, যা মানুষকে ভরপুর বিনোদন প্রদান করছে। বিশেষ করে নিরহুয়া, পবন সিং কিংবা খেসারি লাল যাদবের মতো অভিনেতারা একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিচ্ছেন ভক্তদের।

বিগত কয়েক মাস ধরে বার বার সংবাদ শিরোনামে উঠে আসা বিশেষ একটি সিনেমার ট্রেলার সম্প্রতি রিলিজ করা হয়েছে ইউটিউবে। আমরা আপনাদের জানিয়ে রাখি, বহু প্রতীক্ষিত এই সিনেমাটি তৈরি করা হয়েছে রোমান্স, থ্রিলার এবং অ্যাকশন ভঙ্গিমায়। যে সিনেমাটিতে প্রিন্স সিং রাজপুত এবং পায়স পণ্ডিতের মধ্যে অসাধারণ রসায়ন দেখতে পাবেন ভক্তরা।

উল্লেখ্য, প্রিন্স সিং রাজপুত এবং পায়স পণ্ডিতের মধ্যে প্রেমে পূর্ণ ভোজপুরি ছবি ‘ম্যায় তেরে ইশক মে’-এর ট্রেলার আজ ENTERR10 RANGEELA-এর YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। সিনেমাটি ট্রেলার উপভোগ করার পর ভক্তরা মনে করছেন, এই সিনেমাটি সুপারহিট প্রমাণিত হবে। অনেকেই কমেন্ট বক্সে সিনেমাটি ব্লকবাস্টার হবে বলেও কমেন্ট করেছেন। আবার অনেকেই দাবি করেছেন, প্রিন্স সিং রাজপুত এবং পায়স পণ্ডিতের অসাধারণ রসায়ন সিনেমাটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।

যদি সিনেমাটির পরিচালক এবং পরিচালনা কমিটির সদস্যদের কথা বলি, তবে অজিত মন্ডলের লেখা গানগুলো সুর করেছেন সুদীপ সেজন। ছবিটির চিত্রগ্রাহক রবি চন্দন এবং অ্যাকশন ডিরেক্টর প্রদীপ খড়কা। ছবির কোরিওগ্রাফার প্রসূন যাদব এবং অশোক মাইতি। এছাড়া বাহুবলির সুপার হিট অভিনেতা প্রিন্স সিং রাজপুত এবং সুন্দরী অভিনেত্রী পায়স পণ্ডিতকে প্রধান চরিত্রে দেখা যাবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026