কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুন সুখবর। এবার এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি করা হলো তাদের বেতন। সম্প্রতি কেন্দ্রীয় কর্মীদের নতুন মহার্ঘ ভাতা নিশ্চিত করা হয়েছে। ঘোষণাতে এখনও সময় রয়েছে বলে জানা যাচ্ছে। তবে মার্চ মাসের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। মার্চ মাসে শুধুমাত্র মহার্ঘ ভাতা নিয়ে এই সিদ্ধান্ত থেমে থাকবে না। মনে করা হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে এবারে তাদের জন্য অপেক্ষা করছে আরও একটি সুখবর। প্রকৃতপক্ষে কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিশ্চিত করা হয়েছে। এবারে তারা ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার পাশাপাশি ৩০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পেতে পারেন।
চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়টা অনুমোদন করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হবে বলে জানা গিয়েছে। ১ জানুয়ারি ২০২৪ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। আমাদের জানিয়ে রাখি মহার্ঘ ভাতা ২৫ শতাংশ যখন অতিক্রম করেছিল তখন হাউজেরেন্ট অ্যালাওেন্স ৩ শতাংশ সংশোধন করা হয়েছিল। সেই সময় HRA এর উর্ধ্বসীমা ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়। তবে এখন যদি মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে যায় তাহলে HRA ৩০ শতাংশ হয়ে যাবে। তবে শুধুমাত্র এক্স ক্যাটেগরিতে থাকা শহরগুলিতে ৩০ শতাংশ পাওয়া যাবে বাড়ি ভাড়া ভাতা। এই সমস্ত শহরে কর্মরত কর্মীরা অনেকটা বেশি টাকা পেয়ে যাবেন।
ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং অনুসারে কেন্দ্রীয় কর্মীদের জন্য হাউজ রেন্ট অ্যালাউন্স সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। বাড়ি ভাড়া ভাতা মূলত এক্স ওয়াই এবং জেড ক্যাটেগরির শহর অনুসারে আলাদা আলাদা হতে পারে। বর্তমানে ২৭ শতাংশ হারে পাওয়া যাবে এক্স ক্যাটাগরির শহরে বাড়ি ভাড়া ভাতা, Y ক্যাটাগোরির শহরে পাওয়া যাবে ১৮ শতাংশ করে এবং Z ক্যাটেগরীর শহরে ৯ শতাংশ করে মহার্ঘ ভাতা পাওয়া যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…