ডিজিটাল মাধ্যমে বিনোদন আজকাল টপ ট্রেন্ডি। টিভি বা রেডিওর ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। সেই জায়গায় জায়গা করে নিয়েছে ইউটিউব। এতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হয়ে থাকে। আজকাল ইউটিউব ট্রেন্ডিং তালিকায় উঁকি মারলেই দেখা মেলে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিওর। আর এই ভিডিও ইন্টারনেটে এলেই তাতে লাইক ও কমেন্ট করে ভরিয়ে দেন নেটিজেনরা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও আজকাল ব্যাপক জনপ্রিয় হয়ে যাচ্ছেন।
ইন্টারনেট দুনিয়াতে নতুন কোনো ভোজপুরি মিউজিক ভিডিও এলেই তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ইউটিউবে। আসলে এই ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিও আপলোড হলেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। একটি ভোজপুরি মিউজিক ভিডিওতে ইউটিউবে ভিউ সংখ্যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। আর হবে নাই বা কেন। যেখানে একটি বলিউড মিউজিক ভিডিওতে মাত্র কয়েক মিলিয়ন ভিউ থাকে, সেখানে তার দ্বিগুণ বা তিন গুণ ভিউ পেয়ে থাকে ভোজপুরি মিউজিক ভিডিওগুলি। সম্প্রতি কাজল রঘবানি এবং দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার একটি মিউজিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে, যা নিয়ে আজকের এই প্রতিবেদন।
সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হওয়া ভিডিওতে কাজল ও নিরাহুয়াকে রোম্যান্স করতে দেখা গেছে। গানের নাম, ‘চিকেন সামান’। এই গানটি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিক আওয়ারা‘ সিনেমার। মানুষের কাছে পৌঁছে গেছে তাদের অসাধারণ দুর্দান্ত রসায়ন এবং মাখোমাখো নাচ। তাদের রোমান্টিক কেমিস্ট্রি ব্যাপক মন জয় করে নেবে আপনাদের। গানটির কথা লিখেছেন প্যারে লাল যাদব, আর সঙ্গীত পরিচালক রাজেশ রজনীশ। ৭ বছর আগে পোস্ট করা এই ভিডিওটি ১৯ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন।
Lily Allen made a bold fashion statement at the Valentino Beauty event in London, embracing…
Chilean filmmaker Maite Alberdi’s latest work, A Child of My Own, blurs the line between…
Judy Greer is celebrating her return to television with Season 2 of Apple TV’s The…
Ian Maxwell, the older brother of Ghislaine Maxwell, has defended his sister in a new…
Kate Walsh has joined the chorus of tributes to Eric Dane, remembering her former Grey’s…
Barry Manilow has postponed another round of concerts as he continues to recover from cancer-related…