ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
অন্যদিকে আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন। পাশাপাশি ভোজপুরী ফ্যানেদেরও এই জুটির মজবুত কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়।
২০১৭ সালে রিলিজ করা ‘নিরহুয়া সাতল রাহে’ ছবির একটি মিউজিক ভিডিও এখন ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এই গানের নাম, ‘তিরিয়া কে ভিড়িয়া রাহা‘। গানের সিকোয়েন্সটি করভা চৌথের। গোলাপি শাড়ি পরা আম্রপালি দুবেকে ব্যাপক সুন্দরী দেখতে লাগছিল। গানটিতে নিরহুয়া আম্রপালীর সৌন্দর্যে বিস্মিত। তাঁদের কিউট কেমিস্ট্রি ব্যাপক পছন্দ করেছেন দর্শকরা। ‘ওয়েব মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে এই গানটি রিলিজ করেছে যা প্রায় ১.৪৭ কোটি মানুষ দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
The milestone 50th season of Survivor is almost here, and host Jeff Probst is weighing…
Netflix’s The Night Agent wrapped up Season 3 with a surprisingly optimistic ending for Peter…
The Berlinale Film Festival witnessed history this week as River Dreams, the first Kazakh documentary…
Princess Cruises has raised a glass to history, officially breaking a GUINNESS WORLD RECORDS™ title…
Hundreds of fans lined up in Manchester on Sunday after the Foo Fighters announced a…
Hollywood and British talent will converge on London’s Royal Festival Hall this Sunday for the…