ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: সামান্য পরিশ্রমে বিপুল আয় এই ব্যবসায়, কম সময়েই লাভের মুখ দেখছেন সবাই

টাকা রোজগার করতে কে না চায়। অর্থ রোজগারের উপায়ও রয়েছে একাধিক। তবে বর্তমানে সরকারি এবং বেসরকারি দুই চাকরিই অনিশ্চিত। উপরন্তু দেশে চাকরির বাজারে প্রতিযোগিতাও কম নেই। তাই চাকরির বদলে ব্যবসার (Business) দিকেই মন দিচ্ছেন বহু মানুষ। অনেকে আবার চাকরির সঙ্গে সঙ্গেই চালাচ্ছেন ব্যবসা। এক্ষেত্রে ব্যবসা শুরু করার আগে বড় প্রশ্ন হচ্ছে, কম খরচে বেশি লাভ পাওয়া যাবে কোথায়? এই প্রতিবেদনে খোঁজ রইল এমনি একটি ব্যবসার যেখানে কম মূলধনেই হবে বেশি লাভ।

কথা হচ্ছে বাদাম চাষের ব্যবসার ব্যাপারে। এতে উৎপাদন খরচ যেমন কম তেমনি আবার মোটা রিটার্ন পাওয়া যাচ্ছে। কম খরচে তাই বাদাম চাষের দিকে ঝুঁকছেন অনেকেই। বাদুড়িয়ায় বহু কৃষক বাদাম চাষ করে লাভের মুখ দেখেছেন। অন্যান্য ফসলের ব্যবসার বাজারে যখন মন্দা চলছে, তখন বাদাম চাষ করেই লাভের মুখ দেখিয়েছে। আসলে ধান, পাটের মতো ফসলে বীজ বা চারা রোপনের পর থেকেই একটি দুশ্চিন্তা ঘিরে ধরে কৃষকদের। কিন্তু বাদাম চাষের ক্ষেত্রে এই চিন্তার কারণ নেই।

মূলত দোঁয়াশ মাটিতেই হয় বাদাম চাষ। এই মাটিতে বাদাম চাষ ভালো হয়। তাই বাদুড়িয়া জুড়ে এই বাদাম চাষের লাভের কথা ছড়িয়ে পড়েছে। অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে রয়েছে আরো লাভ। কারণ এক্ষেত্রে তেমন শ্রম দিতে হয় না। অন্যান্য ফসলে প্রায়ই কীটমাকড় ধরে রোগ বালাই হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু বাদাম চাষের ক্ষেত্রে এই চিন্তাটাও নেই। তেমনি ফসলে রোগ কম হওয়ায় কম কীটনাশক দিলেই হয়। ফলত টাকাও বেঁচে যায় অনেকটা। এক বার ছত্রাক নাশক স্প্রে করলেই ফসল ভালো হয়।

চাষের পর মাটি থেকে বাদাম গাছ তুললেই বাদামের গুচ্ছ দেখা যায়। জানা যাচ্ছে, বাজারে বাদামের ভালো দাম দেখে এবং কম পরিশ্রমে বেশি লাভের কথা চিন্তা করে বহু কৃষকই বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন। কম পরিশ্রমে, কম খরচেই মোটা টাকার লাভ পাচ্ছেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026