রাজ্য

Ration Card: বাতিল হচ্ছে রেশন কার্ড, আপনার রেশন কার্ড ঠিক আছে তো? জেনে নিন এভাবে

ভারতের প্রত্যেকটি নাগরিকের অন্যতম প্রয়োজনীয় ডকুমেন্ট হলো রেশন কার্ড। রেশন কার্ড দিয়ে শুধুমাত্র রেশন তোলা যায় ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি কিন্তু রেশন কার্ড ব্যবহার করে অনেক কাজ করতে পারেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ভারতে বেশ কয়েকটি রেশন কার্ড বাতিল হয়েছে অযোগ্য হওয়ার কারণে। তাই মোবাইলে এই মেসেজ আসার পরেই, গ্রাহকদের ঘুম উড়েছে। সঙ্গত কারণে এই রেশন কার্ডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাতিল হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। কিন্তু প্রশ্ন হল, এতগুলো রেশন কার্ড হঠাৎ করে বাতিল করার কারণটা কি? এর পিছনে কি কোন বিশেষ কারণ রয়েছে নাকি সেই কার্ড সত্যি অযোগ্য ছিল?

আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত গ্রাহকদের রেশন কার্ড বাতিল করা হয়েছে তাদের মূল সমস্যা হলো, তাদের রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি যুক্ত করা নেই। মূলত সেই কারণেই গ্রাহকদের রেশন কার্ড বাতিল করেছে রাজ্য সরকার। খাদ্য মন্ত্রী হবার পর থেকেই রথীন ঘোষ এই বিষয়টা নিয়ে কড়া হাতে হাল ধরেছেন। ২০২১ সাল থেকে এখনো পর্যন্ত মোট ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। তবে যদি গ্রাহকরা কেওয়াইসি ঠিক সময় মত করতে পারেন তাহলে কিন্তু তাদের রেশন কার্ড আবারও ফিরিয়ে দেবে রাজ্য সরকার। তাই আপনাকে আগে থেকে জেনে নিতে হবে কিভাবে আপনি কেওয়াইসি করবেন। চলুন তাহলে পুরো পদ্ধতিটা জেনে নেওয়া যাক।

অনলাইনে কিভাবে কেওয়াইসি করা যাবে?

প্রথমত আপনাকে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপরে রেশন কার্ডের অপশনে ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোতে লেখা থাকবে, check the status of your ration card।

এই অপশনে ক্লিক করার পর আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাকে। এরপর বক্সের মধ্যে সঠিক ক্যাপচা কোড বসিয়ে আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপরে রেশন কার্ডের স্ট্যাটাস যদি একটিভ দেখায়, তাহলে আপনি রেশন পাবেন। আর যদি না একটিভ দেখায় তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে।

কেওয়াইসি করার জন্য আপনাকে, e-kyc বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে, যেখানে লেখা থাকবে link aadhaar with deactivated/newly approved cards। এই অপশনে ক্লিক করলে আপনি রেশন কার্ড নম্বর এবং ক্যাটেগরি সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে আধার নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক করার অপশনে ক্লিক করতে হবে।

এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপি বসিয়ে সাবমিট পারেন এ ক্লিক করলেই আপনার কাছে আরো একটি ভেরিফাই অপশন চলে আসবে। এখানে আপনাকে ভেরিফাই এন্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ হয়ে যাবে এবং কেওয়াইসি সম্পন্ন হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026