বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন। নিরাহুয়া বা দীনেশ লাল যাদবের সাথে তাঁর একটি রোমান্টিক নাচের ভিডিও নতুন করে ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেটের দুনিয়াতে। এছাড়াও এই ইন্ডাস্ট্রিতে মুখের এক্সপ্রেশন এবং মারকাটারি ফিগার এর জন্য ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা।
মোটামুটি যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা বুঝে গিয়েছেন কোন মিউজিক ভিডিওর কথাটি বলা হচ্ছে। গানটির নাম, “মাথা ফেল হো গেল”। ভোজপুরি সিনেমা “রাজা বাবুর” গান এটি। এই সিনেমায় নিরাহুয়া ও আম্রপালির অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল যথেষ্ট উপভোগ্য। এছাড়াও এই গানে ছিলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। এই ত্রয়ী জুটির মিষ্টি রোমান্স তারিয়ে উপভোগ করেছেন সকলেই। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা এমন রোমান্টিক ভিডিও মিউজিকে প্রচুর পরিমাণে লাইক ও কমেন্ট করেছেন।
ভাইরাল হওয়া এই গানটি গেয়েছেন কল্পনা, খুশবু জৈন এবং অলোক কুমার। এছাড়াও গানটির মিউজিক দিয়েছেন ছোট বাবা। গানের লিরিক্স লিখেছেন রাজেশ মিশ্র। এছাড়া এই গানে নিরাহুয়া, আম্রপালি দুবে ও মোনালিসার উপস্থিতি গানটিকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে। প্রত্যেকেই এই গানে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…