ক্রাইম

IND vs ENG: ৬ উইকেট দখল করা বুমরাহ নন, বরং এই ক্রিকেটারকে ম্যাচ উইনার মনে করেন রোহিত শর্মা

টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে পরাজিত করার পর গতকাল ওভালে প্রথম ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে একরকম আত্মসমর্পণ করেছে বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ড। এই ম্যাচে ভারত ১০ উইকেটে ইংরেজ বাহিনীকে পরাস্থ করেছে। একপক্ষিক এই জয়ে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল তারকা বোলার জসপ্রিত বুমরাহ ও অধিনায়ক রোহিত শর্মার।

ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিং করে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা ৫৮ বলে অপরাজিত ৭৬ রান করেন। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জসপ্রীত বুমরাহ বলেন, আমরা প্রথম বল থেকে সুইং পেয়েছি ইংল্যান্ডের পিচে। যার কারনে ইংল্যান্ডের বিরুদ্ধে এই দুঃসাধ্য কাজ করা অনেক সহজ হয়ে গিয়েছিল। সাদা বলের ক্রিকেটে সুইং করা সহজ কাজ নয়, তবে ইংল্যান্ডে খেলা হওয়ায় সেটা সম্ভব হচ্ছে।

বুমরাহ বলেন, ‘সাদা বলের ক্রিকেটে সুইং এবং সীম পাওয়াটা যেকোনো পেসারের জন্য উত্তেজনাপূর্ণ। কারণ সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে বোলারদের জন্য তেমন সুবিধা না থাকলেও ব্যাটসম্যানদের জন্য হাজারো সুবিধা করে দেওয়া হয়।। তাই ইংল্যান্ডের মাটিতে বল যখন আমাদের সাহায্য করেছে তখন উইকেট তুলে নিতে তেমন কষ্টের মুখ দেখতে হয়নি। যদিও অধিনায়ক রোহিত শর্মা খেলার শেষে জসপ্রীত বুমরাহকে নয় বরং আরেক ক্রিকেটারকে ম্যাচ উইনার হিসেবে দাবি করেছেন।

ইংল্যান্ডকে ১১০ রানে অল-আউট করার পর ভারত কোন উইকেট না হারিয়ে ১৮.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাচের পর বুমরাহর পাশাপাশি অধিনায়ক রোহিত তার উদ্বোধনী সঙ্গী শিখর ধাওয়ানের প্রশংসা করেন। রোহিত শর্মা ম্যাচ শেষে বলেন, ওপেনিংয়ে ধাওয়ান তার সাথে ভাল ব্যাটিং করেছেন। শিখর এবং আমি একে অপরকে খুব ভালো বুঝি। সে দীর্ঘদিন ধরে ওডিআই ক্রিকেট খেলছে এবং ইংল্যান্ডের দুঃসাধ্য পেসার অ্যাটাকের সামনে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যে কারণে ম্যাচ জয়ের ক্ষেত্রে তার গুরুত্ব কোন অংশে কম নয়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026