বিনোদন

Bhojpuri Song: পবন সিং ও মোনালিসার রোমান্স লুকিয়ে দেখলেন অক্ষরা, ইন্টারনেটে ভাইরাল ভিডিও

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মোনালিসা ও পবন সিংকে দেখা গিয়েছে। পাশাপাশি দেখা মিলেছে অক্ষরা সিংয়েরও। মোনালিসা ও পবন সিং এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। অক্ষরা সিংও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

মোনালিসা ও অক্ষরা সিং দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি গান ‘দিয়া গুল কারে’এর তালে পবন সিংয়ের সাথে মোনালিসাকে রোমান্স করতে দেখা গিয়েছে। ঘরের মধ্যে একে অপরের সাথে মাখো মাখো দৃশ্যে দেখা দিয়েছেন তারা। আর সেই দৃশ্যেই আড়ালে দেখা মিলেছে অক্ষরা সিংয়ের। ভাইরাল হওয়া গানের দৃশ্য অনুযায়ী মোনালিসা ও অক্ষরা দুজনের সাথে চুটিয়ে রোমান্স করতে দেখা গিয়েছে পবন সিংকে। গোটা গানের ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে সবটা।

জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক ভোজপুরি’ থেকে চার বছর আগে এই ভোজপুরি গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে পাঁচ কোটির কাছাকাছি মানুষের কাছে। যে গানের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘পবন রাজা’র গান। উল্লেখ্য গানটি গেয়েছেন খোদ পবন সিং ও ইন্দু সোনালী। গানের কথা দিয়েছেন মনোজ মাতলাবি। গানের সুর দিয়েছেন অবনীশ ঝাঁ। আপাতত নিজেদের চার বছর আগেকার এই হিট গানের ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই তিন তারকা।

Devparna Acharya

Recent Posts

মাত্র ৪৩৬ টাকা জমালেই মিলবে ২ লক্ষ টাকার বিমা! কেন্দ্রের এই স্কিমে মিলছে বড় সুবিধা

বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…

May 11, 2026

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…

May 11, 2026

পশ্চিমবঙ্গ জয়ের পরেই বাড়ল গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ, নতুন প্রকল্প কার্যকরের বিজ্ঞপ্তি কেন্দ্রের

গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…

May 11, 2026

একটি রিচার্জেই চলবে পরিবারের ৪টি সিম, Jio প্ল্যানে কলিং, ডেটার সঙ্গে OTT সুবিধা

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে…

May 11, 2026

বাংলায় চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা! মিলবে ৩ লক্ষ টাকা ঋণ, কারা পাবেন সুবিধা জানুন

রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণা করা হচ্ছে। এবার…

May 11, 2026

বাড়ি-গাড়ি বিক্রি করেও হার মানেননি, হাওড়ার স্বাস্থ্যব্যবস্থা থেকে শিল্প-বড় স্বপ্ন রুদ্রনীলের

টলিউডে দীর্ঘ পাঁচ বছর কাজের অভাব, আর্থিক সংকট, বাড়ি-গাড়ি বিক্রি করার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও…

May 11, 2026