নিউজ

“আমিও আইনজীবী, যেকোনো সময় আদালতে যেতে পারি”, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নব মহাকরণের ব্লক বি এর দ্বিতল থেকে দশম তলা পর্যন্ত কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিল রাজ্য সরকার। আর সেই অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার উপস্থিত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি অনুষ্ঠানে এসে হাইকোর্টের বিচার প্রক্রিয়া সম্বন্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত বিচারপতিদের গত ৩-৪ বছরের হাইকোর্টে পড়ে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য অনুরোধ জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিচারব্যবস্থা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, “গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থা, আইন, প্রশাসন, গণমাধ্যম এক একটি স্তম্ভ। একটির মান নষ্ট হলেও বাকিগুলোর ক্ষতি হয়। বিচার ব্যবস্থা কখনো কারুর পক্ষে হয় না। একপক্ষ বিচার ব্যবস্থা অসংবিধানিক। এটা সর্বদা নিরপেক্ষ হয়।” সেই সঙ্গে তৃণমূল সুপ্রিমো আরও জানান যে তিনিও যেকোনো সময় আদালতে চলে এসে আইনজীবী হয়ে যেতে পারেন। আসলে আপনাদের জানিয়ে রাখি, ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইনের ডিগ্রি লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পড়ে থাকা মামলার দ্রুত শুনানি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, “আমিও আইনজীবী। আমি সিনিয়র বার কাউন্সিল মেম্বার। আমার কাছে কার্ড আছে। যেকোনো সময় প্র্যাকটিসের জন্য আমি কোর্টে আসতে পারি। মানবধিকার সংক্রান্ত কিছু কেসের জন্য আমি এর আগে লড়েছি। তাই আইনজীবী বন্ধুদের বলার আমিও আপনাদের আইনি বন্ধু।” প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য এখন নিয়োগ কেলেঙ্কারি এবং গরু পাচার মামলায় জর্জরিত। জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। আদালতে তৃণমূল নেতাদের প্রায় রোজ তুলোধোনা করা হচ্ছে। এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমোর এমন মন্তব্য সত্যিই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026