সম্প্রতি নেটদুনিয়ায় কেশরী লাল যাদবের একটি রোমান্টিক ঝলক ভাইরাল হয়েছে। আর এই ঝলকেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা ঘোষের দেখা মিলেছে। তার সাথেই রোমান্টিক হতে দেখা গিয়েছিল অভিনেতাকে। কেশরী লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক ও নায়ক। তার গাওয়া যেকোন গানই নেটদুনিয়ার পাতায় ভাইরাল হয় নিমেষে। তবে সম্প্রতি তার যে গানের ঝলকটি ভাইরাল হতে দেখা গিয়েছে, সেটি দেখে রীতিমতো রাতের ঘুম উড়েছে তার অভিনেতার ভক্তদের।
ভিডিওতে জনপ্রিয় ভোজপুরি ‘এ বালাম জি মুয়া দেবা কা’ গানটি শোনা গিয়েছে। এই মিউজিক ভিডিওতেই বন্ধ ঘরের মধ্যেই কেশরী লাল যাদব ও পূজা ঘোষকে খুব ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে। ভিডিওতে খুব সম্ভবত স্বামী-স্ত্রী হিসেবেই ছিলেন তারা। ক্যামেরার সামনেই মধ্যরাতে একে অপরের সাথে সময় কাটাচ্ছিলেন তারা। উল্লেখ্য, ভিডিওতে রয়েছে নাচের দৃশ্যও, যা বেশ উপভোগ করেছেন ভোজপুরি দর্শকরা। এই ভিডিওটি দু’বছর আগে ‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে এই ভিডিওটি ৮০ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ভিডিও ভোজপুরি দর্শকদের একাংশের মধ্যে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে।
উল্লেখ্য, গানটি কেশরী লাল যাদব ও পূজা ঘোষের কণ্ঠেই শোনা গিয়েছিল ভিডিওতে। জনপ্রিয় ভোজপুরি ছবি ‘কুলি নম্বর ১’এর গানের দৃশ্য এটি। শ্যাম দেহাতি কথা দিয়েছেন উল্লেখ্য গানের। গানের সুর দিয়েছেন শ্যাম-আজাদ। সম্প্রতি এই গানের সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে পুনরায় প্রশংসিত ও চর্চিত পূজা ও কেশরী লাল যাদব। এনারা ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে কাজল রাগওয়ানী, সঞ্জয় পান্ডে, দেব সিং, মহেশ আচার্য্যের মতো একাধিক নামি ভোজপুরি তারকাদের।
The 98th Academy Awards red carpet was filled with vintage-inspired looks, from corseted gowns to…
Legendary songwriter Diane Warren has once again left the Academy Awards empty-handed, extending her record-breaking…
The 98th Academy Awards saw a cultural milestone when EJAE, Audrey Nuna, and Rei Ami…
The 98th Academy Awards delivered a dose of nostalgia when the cast of Bridesmaids reunited…
Nicole Kidman and Ewan McGregor stole the spotlight at the 98th Academy Awards with a…
The drama One Battle After Another dominated the 98th Academy Awards, winning six Oscars including…