ভাইরাল & ভিডিও

Kancha Badam: ডিজে মিউজিকের সাথে গান গাইলেন ভুবনবাবু, ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের

গতবছর নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়া জুড়ে বীরভূমের বাসিন্দা, বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের অভিনব পদ্ধতিতে বাদাম বিক্রয়ের জন্য ভাইরাল হয়েছেন। তিনি গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করেন, আর এই দৃশ্যই কোন একজন রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছিলেন। তারপর থেকেই এই বাদামবাবু রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। তবে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ জানাতে। তার কথায়, তার গানের কপিরাইট তার আর নেই, সকলেই নিজেদের মতো করে সেটি ব্যবহার করছে। কিন্তু শেষপর্যন্ত তিনি কিছুই পাচ্ছেন না বরং তার ব্যবসার ক্ষতি হচ্ছে, এমন অভিযোগই করেছিলেন তিনি।

আগে একবার ইউটিউবার স্যান্ডি সাহার চ্যানেল থেকে বাদামবাবুর গাওয়া দ্বিতীয় গানটি শোনা গিয়েছিল। এই গানটি শেয়ার করে স্যান্ডি সাহা বলেছিলেন তার গানের কপিরাইট যেন তারই থাকে তার কাছ থেকে যেন কেউ তার গান কেড়ে না নেয়। এরপরেই জানা যায়, বীরভূমের বাদাম বিক্রেতা ভুবনবাবু এক তরুণ সঙ্গীত শিল্পীর সাহায়তায় গান রেকর্ডিং করেছেন স্টুডিওতে। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে সাহায্য করার আশ্বাসও দিয়েছেন। সম্প্রতি ডিজে মিউজিকের সাথে গান গাইতে দেখা গেল ভুবনবাবুকে।

সম্প্রতি ‘গোধূলি বেলা মিউজিক’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে বাদাম বাবুর এই গান শেয়ার করা হয়েছে। গানের নাম দেওয়া হয়েছে ‘বাদাম অফিশিয়াল’। তরুণ প্রজন্মের উঠতি র‌্যাপার রনি এবং প্রজ্ঞার সাথে র‌্যাপ গেয়েছেন তিনি। সম্প্রতি এই গান নেট দুনিয়ায় শেয়ার হওয়ার সাথে সাথেই তার ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে। এই ভিডিওতে চেনা পোশাকেই পাওয়া গিয়েছে ভুবনবাবুকে। ঝকঝকে রংবেরঙের আলোর মধ্যে হাত-পা নাড়িয়ে রনি ও প্রজ্ঞার সাথে কাঁচা বাদাম গানের র‌্যাপ ভার্সান গেয়েছেন তিনি।

এই ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হওয়া মাত্রই আবারো রীতিমতো ট্রোল হয়েছে। কেউ লিখেছেন, বাদাম কাকু কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছেন! আবার কেউ লিখেছেন, এই ভিডিও থেকে যায় হবে তার কিছুটা অংশ যেন তাকে দেওয়া হয়। আবার কেউ বাদাম বাবুর মাথার তিলক মুছে দেওয়ার কথা বলেছেন। কারণ তার মতে, এই তিলক এঁকে এমন গান গাওয়া মানে সেই তিলককে অপমান করা। এমন একাধিক মন্তব্য দেখা দিয়েছে কমেন্ট বক্সে। তবে বলাই বাহুল্য আবারও নতুন করে এই র‌্যাপ গানের মাধ্যমে চর্চায় উঠে এসেছেন ভুবন বাদ্যকর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026