বিনোদন

Nusrat-Yash: নতুন বছর উদযাপনে গোয়াতে যশ-নুসরত, সাদা শর্ট ড্রেসে সেক্সি লুকে ঈশানের মাম্মা

২০২১ সাল জুড়ে টলিউড ইন্ডাস্ট্রির পেজ থ্রি জুড়ে সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। গত বছরে এই সময় প্রেমিম যশের হাত ধরে রাজস্থানে রোড ট্রিপে গিয়েছিলেন নুসরত। আর তা খবরে আসার পর পর নুসরত-নিখিলের বিয়ে ভাঙনে খবর সামনে চলে আসে। এরপর সময় যত গড়িয়েছে ততই জটিল হয়েছে যশ-নুসরত-নিখিলের ত্রিকোণ প্রেমের কাহিনি। এরপরেই জুন মাস আসতে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

এখন অবশ্য আর কোনও রাখঢাক নেই। নিখিলের সঙ্গে নুসরতের বিয়ে বৈধ নয়, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোর্ট। অন্যদিকে গত ২৬শে অগস্ট ফুটফুটে প্রথম সন্তানের মা হয়েছেন নুসরত জাহান। আর ছেলের জন্মের পর সদর্পে ঘোষণা করেছেন ঈশানের পিতা হলে৷ যশ দাশগুপ্ত। একপ্রকার বলা যেতে পাতে এও এক বছরে অনেকটাই পালটে গিয়েছে যশরতের সম্পর্কের রসায়নও। এমনকি যশরত নিজেদের স্বামী স্ত্রী বলে স্বীকার করে নিয়েছেন। একপ্রকার কঠিন সময় পেরিয়ে এসেছেন যশরত। তাই নতুন বছরের আনন্দ নিজেদের মতো করে উপভোগ করে নিতে চান দুজনে।

তাই তো ফের বর্ষশেষের মুহূর্তে একবার নুসরতের হাত ধরে তিলোত্তমা ছেড়েছেন অভিনেতা যশ। দু-দিন আগেই সোশ্যাল মিডিয়ায় এয়ারপোর্ট লুকের ছবি তুলে ধরেছিলেন এই কুল দম্পতি। কিন্তু কোথায় যাচ্ছেন তাঁরা, সেই ব্যপার নিয়ে স্পিকটি নট। তবে যতই লুকোচুরি করুক না কেব ধরা পড়ে গেলেন নুসরত-যশ। ২০২১-কে চিরতরে বিদায় আর ২০২২-কে স্বাগত জানাতে যশের হাত ধরে এই মুহূর্তে গোয়াতে রয়েছেন নুসরত। অভিনেত্রী সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এদিন যে সমুদ্র সৈকতের ভিডিয়ো পোস্ট করেছেন আর তাই বলে দিচ্ছে এই মুহূর্তে এই লাভ বার্ডস গোয়ায় রয়েছেন।

এছাড়া তন্দুরি চা বানানোর একটি ভিডিও অভিনেত্রী নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেন৷ আর তা দেখে আন্দাজ করা হচ্ছে এই মুহূর্তে তাজ ফোর্ট আগুয়াডা রিসর্ট অ্যান্ড স্পা-তে সময় কাটাচ্ছেন যশরত।  এমনকি নিউ ইয়ার্রের পার্টির জন্য ঈশানের মাম্মা সাজলেন সাদা অফ শোল্ডার ড্রেসে। সাথে গলায় সোনালি মোটা চেন, খোলা চুল, হাত ভর্তি গোলাপের তোড়া, মুখে একগাল হাসি নিয়ে পোজ দিচ্ছেন নুসরত। আর ব্যাকগ্রাউন্ডের সাজসজ্জা দেখলেই মনে হবে জমকালো পার্টির আয়োজন করা হয়েছে। অভিনেত্রীর এই ছবি দেখে অনেকে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

 

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026