ভাইরাল & ভিডিও

স্টুডিওতে গান রেকর্ড করলেন সকলের প্রিয় বাদামকাকু, বাজারে আসছে বাদাম বিক্রেতার নতুন মিউজিক অ্যালবাম

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত সকলে। ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকে কত না কত জিনিস। সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল কত ছোট ঘটনা এক নিমেষে ভাইরাল হয়। বিশ্বের নানান প্রান্ত থেকে নানান প্রতিভা যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে আমাদের সামনে। তেমনই নানান অবিশ্বাস্যকর খবরও আমরা জানতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের দৌলতে আমরা অনেক ছোট ঘটনা সামনে আসতে দেখেছি। যারা নিজের প্রতিভা চারপাশের মানুষের কাছে তুলতে পারেননা তারা নিজের ফোনে একটা ভিডিও পোস্ট করে সারা দুনিয়ার কাছে নিজের প্রতিভার জন্য কদর পাচ্ছে। যেমন গত নভেম্বর মাসে বীরভূমের ভুবন বাদ্যকর হঠাৎ করেই কোন এক নেটিজেনের মাধ্যমে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান। অন্য বিক্রেতাদের মতো নয় বরং নিজের অভিনব পদ্ধতিতে বাদাম বিক্রি করে সকল বঙ্গ বাসীর মধ্যে জনপ্রিয় হয়েছেন তিনি। আজ ভুবন বাদ্যকর হয়ে উঠেছেন সকলের প্রিয় বাদাম কাকু।

তবে এত জনপ্রিয়তার পরেও ভুবন বাবুর অভিযোগ ছিল, এতকিছুর পরেও তিনি শেষ পর্যন্ত কিছুই পেলেন না। বরং, তাঁর গাওয়া গান অন্য লোকজন ব্যবহার করছেন নিজের স্বার্থে। ভুবন বাদ্যকারের জনপ্রিয়তার গল্প মনে করিয়ে দেয় রানাঘাটের লতাকন্ঠী রানু মন্ডলের কথা। তিনিও এমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে চলে গিয়েছেন মুম্বাই মহানগরে। তবে তা ছিল সামরিক। তবে বর্তমানে নেটিজেনরা আপাতত মনোনিবেশ করেছেন বীরভূমের এই বাদামবাবুর উপরেই।

শোনা যাচ্ছে, তিনি কোন এক সঙ্গীতশিল্পীর হাত ধরে খুব শীঘ্রই ‘কাঁচা বাদাম’ গানটি নতুনভাবে শোনাতে চলেছেন সকলকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, স্টুডিওতে গান রেকর্ডিং করছেন সকলের প্রিয় বীরভূমের বাদামবাবু ভুবন বাদ্যকর। একেবারে বিট সহযোগে নিজের মতো কতে গান গাইছেন তিনি। একেবারে নতুনভাবে তার কাঁচা বাদাম গান সকলের সামনে নিয়ে আসতে চলেছেন, এক তরুণ শিল্পো উত্তম কুমার মন্ডিল। সোশ্যাল মিডিয়ার সঙ্গীতশিল্পীর হাত ধরে। এই দুজনের একসাথে গানের সুরেই নতুনভাবে তৈরি হতে চলেছে কাঁচা বাদাম গানটি। ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসার পর বাদাম কাকুর অনুগামীরা অধীর আগ্রহে বসে আছেন নতুন গান শোনার জন্য।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026