বিনোদন

ভিকির গালে হলুদ ছোঁয়ালেন ক্যাটরিনা, ভাইরাল ভিকি-ক্যাটরিনার গায়ে হলুদের অ্যালবাম

গত ৯ ডিসেম্বর ভালোবেসে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই সেলিব্রেটি কাপলের বিয়ে ঘিরে ছিল হাই সিকিউরিটি। এঁদের বিয়েতে প্রবেশ করতে দরকার ছিল বিশেষ পাসওয়ার্ড। এমনকি মোবাইল নিয়ে প্রবেশ করা ছিল নিষিদ্ধ। তবে নিজের অনুগামীদের কথা ভেবে বিয়ের দিনই বিয়ের ছবি পোস্ট করেছিলেন ভিকি ও ক্যাটরিনা। বিয়ের দুদিন যেতে না যেতে শনিবার বারবেলাতে অনুগামীদের সাথে গায়ে হলুদের ছবি শেয়ার করলেন ক্যাট ও ভিকি।

ছবি শেয়ার হতেই সকলেই হাঁ করে দেখছে। ছবিতে দেখা যাচ্ছে নায়ক-নায়িকা মনের আনন্দে হাসছেন। হবু স্বামীকে বিয়ের আগে ভালবেসে হলুদ মাখিয়ে দিচ্ছেন ক্যাট। আর ভিকিও অপলক চেয়ে তাঁর দিকে। হাসি যেন থামছে না দু’জনেরই। এই ছবি দেখে আপনার মনে হবে বলিউড ছবির দৃশ্য। তবে এই ছবিতে নেই পরিচালক নেই প্রযোজক আর নেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের হাঁকডাকও। হাজির শুধু পরিবার আর বন্ধুবান্ধব।

আর এই ছবিতে দুজনের ভালোবাসার বেশ হিট নেটবাসীদের মধ্যে। শনিবারের বারবেলায় গায়ে হলুদের ছবি পোস্ট বিয়ের রীতি মেনে বর-কনেকে মনের সুখে হলুদ মাখিয়েছেন আত্মীয়রা। এক ঝলকে চেনা দায় বলিউডের এই দুই হিট তারকাকে। তার উপরে নিজের ক্রাশ যখন নিজের জীবন সঙ্গিনো হয়ে ভিকির গালে ভালবাসার হলুদ ছুঁইয়ে দিয়েছেন কনে নিজেই। আর তাতেই আহ্লাদে আটখানা হয়ে হাসছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সিরিয়াস নায়ক।

ক্যাটরিনা বিয়ের দিনের মতোই হলদির অনুষ্ঠানে নিজের সাজ সব্যসাচী মুখোপাধ্যায়ের ওপর ছেড়ে দিয়েছিলেন। তাঁর তৈরি হালকা গোলাপি রঙের লেহঙ্গায় ঝলমলে ছিলেন সকলের প্রিয় ক্যাট। সঙ্গে কনের সাথে মানানসই গয়না। আর বর-কনেকে ঘিরে গোলাপ ফুলের বৃষ্টি গায়ে হলুদে সামিল ক্যাটরিনা এবং ভিকির পরিবার। নায়ক-নায়িকার সঙ্গে লেন্সবন্দি তাঁরাও। অনুগামীরা প্রিয় জুটির এই সুন্দর মুহূর্ত দেখে খুশিতে আপ্লুত। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট। শুধু কি অনুগামী সেলেবরাও ভালোবাসা জানিয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026