বিনোদন

মঞ্চে উঠে কাঁদলেন পর্দার মিঠাই, অভিনেত্রীর কান্নার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

বাংলা ধারাবাহিকের জগতে জনপ্রিয়তার শিখরে রয়েছে জি বাংলার ‘মিঠাই’। বর্তমানে দর্শকদের পছন্দের তালিকাতে একেবারে শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। টিআরপির দৌড়ে শুরু থেকেই প্রথম স্থান অধিকার করে রয়েছে মিঠাই রানী। পর্দায় মিঠাই রানীর চরিত্রে সৌমিতৃষা কুন্ডুর প্রাণবন্ত অভিনয় নজর কেড়েছে দর্শকদের। অনস্ক্রিন তার সাথে সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়ের রসায়নে শুরু থেকেই মজে রয়েছে দর্শকমহল। বর্তমানে ধারাবাহিকে সিদ্ধার্থ ও মিঠাইয়ের মধ্যে চলছে মান অভিমান পর্ব, যা বেশ উপভোগ করছেন ধারাবাহিক অনুরাগীরা।

মিঠাই চরিত্রে অভিনয় করার পর থেকেই জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে পৌঁছে গিয়েছেন সৌমিতৃষা। এই চরিত্র তাকে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে দর্শকদের মাঝে। বর্তমানে তিনি দর্শকদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন অতিথি হিসেবে। সেই সমস্ত অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে অনেক কিছুই করতে হয় টেলিভিশন তারকাদের, আর মিঠাই রানীও তার ব্যতিক্রম নন। দর্শকদের মন রাখার জন্য গান গাওয়া থেকে শুরু করে সংলাপ বলা এবং নাচ পরিবেশনও করতে হয় তাদের। সম্প্রতি অভিনেত্রীর উপস্থিতিতে তেমনই একটি অনুষ্ঠানের ছোট্ট একটি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেটদুনিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পর্দার মিঠাই রানী। দর্শকরা নিজেদের মাঝে তাদের প্রিয় অভিনেত্রীকে পেয়ে বেশ উচ্ছ্বসিত তা ভিডিওটিতে দর্শকদের গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। এই ভিডিওটিতে দেখা গিয়েছে, দর্শকরা সঞ্চালকের মাধ্যমেই অভিনেত্রীর কাছে পাঠিয়েছেন তাদের কিছু অনুরোধ। তবে দর্শকদের সব অনুরোধ রেখেছেন তিনি। হতাশ করেননি কাউকে।

দর্শকদের মন রাখতেই মঞ্চে গান গেয়েছেন তিনি। পরে মিঠাই ধারাবাহিকের একাধিক সংলাপও বলেছেন দর্শকদের অনুরোধেই। ধারাবাহিকের শুরুর দিকে যখন দাদুর নাতির সাথে মিঠাইয়ের বিয়ে হয়নি, তখনকার বেশ কিছু সংলাপ বলতে শোনা গিয়েছে অভিনেত্রীকে। এছাড়াও তার উচ্ছে বাবুর সাথে বিচ্ছেদের সময়কার কিছু সংলাপও বলতে শোনা গিয়েছে তাকে। সেই সমস্ত সংলাপ বলতে গিয়ে চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিলেন তিনি। আর সেই কারণেই আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন মিঠাই, যা আবারো তার মধ্যে থাকা দক্ষ শিল্পীসত্তাকে প্রমাণ করেছে। আর সেই ভিডিওই দর্শকদের মধ্যে থেকে কেউ একজন ফোনের ক্যামেরাবন্দি করে তা শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে। আর ভাইরাল হতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রীকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026