মার্চ মাসের শেষের দিক থেকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে টলিউডের সুপারস্টার জিৎ’এর সঞ্চালিত রোমান্টিক রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোরি’। ইতিমধ্যেই এই শো দর্শকদের মনে ধরেছে। এই মঞ্চ বীরভূমের ভুবন বাদ্যকর নিজের কথা ও গান দিয়েই মাতিয়ে রাখেন। সম্প্রতি এই মঞ্চেই নিজেদের আসন্ন ছবি ‘কিশমিশ’এর প্রচারে এসেছিলেন দেব-রুক্মিণী। আর সেখানেই সকলের সামনে দেবকে চ্যালেঞ্জ করে বসেছেন স্বয়ং বাদামকাকু, যা শুনে রীতিমত অবাক হয়ে গিয়েছেন দেব নিজেও।
‘ইস্মার্ট জোরি’র মঞ্চে প্রায়ই ঘটতে থাকে একাধিক রোমান্টিক ঘটনা। সম্প্রতি সেই মঞ্চেই নিজেদের ছবির প্রচারের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন দেব ও রুক্মিণী মৈত্র। এই মুহূর্তে সেই প্রোমোই রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। দেখানো হয়েছে টেলিভিশনের পর্দাতেও। আসন্ন এই প্রোমোতে টলিউডের অন্যতম সুপারস্টার দেবকে চ্যালেঞ্জ জানিয়েছেন, ভুবন বাদ্যকর অর্থাৎ সকলের প্রিয় বাদামকাকু।
প্রোমোতে দেখা গিয়েছে, ভুবনবাবু নিজের স্ত্রীর গালে সকলের সামনে চুমু খেয়ে দেবকে সেই একই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানান। এই কথা শুনে রীতিমত অবাক হয়ে যান অভিনেতা নিজেও। ভুবনবাবু আসলে আকারে-ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন, তিনি যেন সকলের সামনে ঐ মঞ্চে দাঁড়িয়েই রুক্মিণী মৈত্রকে চুমু খান। তবে শেষপর্যন্ত এই ঘটনা এই মঞ্চে ঘটবে কিনা! তা দেখার অপেক্ষায় রয়েছেন এই তারকা জুটির অগণিত ভক্তরা। উল্লেখ্য, আগামী ২৯’শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’। আরো একবার বড়পর্দায় দেব ও রুক্মিণী মৈত্রকে একসাথে জুটি হিসেবে দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…