বিনোদন

স্বামী নিখিলের সঙ্গে বচ্চন পরিবারের মেয়ের এমন ছবি কখনও দেখেননি

অমিতাভ বচ্চন বলিউডের বিগ বি। ছেলে অভিষেক বচ্চন অভিনয় দুনিয়ায় পা রাখলেও মেয়ে শ্বেতা বচ্চন একজন বিজনেস উইমেন। প্রতিমুহূর্তে মিডিয়ার একাধিক চোখ থাকে বচ্চন পরিবারের উপর। কোন না কোন কারণে চর্চায় থাকেন তারা। তবে শ্বেতা বচ্চন নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটে আনতে একেবারেই পছন্দ করেন না। তিনি নিজের স্বামী ও ছেলেমেয়েদের সাথে চর্চার বাইরে গিয়ে সময় কাটাতে পছন্দ করেন। তবে সম্প্রতি স্বামী নিখিল নন্দার সাথে শ্বেতার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যেখানে তাদের ভালোবাসায় ভরা রসায়ন প্রকাশ পেয়েছে।

কয়েকদিন আগেই বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বোঝাই যাচ্ছে কাদের কথা বলা হচ্ছে! হ্যাঁ ঠিকই ধরেছেন, রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের কথাই হচ্ছে। এই তারকা-জুটির বিয়ের অনুষ্ঠানে সকলের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্বেতা ও নিখিলও। আসলে কাপুর পরিবারের সাথে নন্দা পরিবারের আত্মীয়তার সম্পর্ক। রণবীর কাপুরের পিসি ঋতু নন্দার ছেলে নিখিল নন্দা। সম্পর্কে শ্বেতা বচ্চন রণবীর কাপুরের বৌদি হন। অতএব, এইটুকু স্পষ্ট যে, এই দুই পরিবার একেবারে পারিবারিক সূত্রে আবদ্ধ।

১৯৯৭ সালের ১৬’ই ফেব্রুয়ারি নিখিল নন্দর সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন। সেই থেকেই একে অপরের সাথে একসাথে পথ চলছেন তারা। উল্লেখ্য, এনারা দুজনেই বিজনেস দুনিয়ার সাথে যুক্ত। নিজেদের ব্যক্তিগত জীবনকে সবসময়ই লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন এই জুটি। তাদের দুটি সন্তান। মেয়ে নব্যা ও ছেলে অগস্থ।

মাঝে মাঝে এনারা সপরিবারে ধরা দেন ক্যামেরার সামনে। যেকোনো ধরনের পূজা-পাঠ কিংবা কোনো অনুষ্ঠান নিজেদের বাড়ির মধ্যেই একেবারে ঘরোয়াভাবে করতে পছন্দ করেন তারা। মাঝে মাঝে তার ঝলকও উঠে আসে মিডিয়ার পাতায়। বচ্চন পরিবার ও নন্দা পরিবারের মধ্যে সম্পর্কও বেশ গভীর, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

 

বচ্চন পরিবারের জামাই হিসেবে নিখিল নন্দার খাতির নেহাতই কম নয়। অন্যদিকে নন্দা পরিবারেও অমিতাভ কন্যা শ্বেতা রয়েছেন রাজ-রানীর মতো। তবে বর্তমানে বলাই বাহুল্য, নিজেদের ছেলে-মেয়ে নব্যা ও অগস্থর জন্য থেকে থেকেই মিডিয়াতে চর্চায় উঠে আসতে দেখা যায় শ্বেতা বচ্চন ও নিখিল নন্দাকে। এতবছর পরেও তাদের মাঝে প্রেম কমেনি এতটুকুও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের যে একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে, তা দেখলেই সবটা স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026