বিনোদন

সুপার সিঙ্গারের বাউল গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলার ছেলে, মুগ্ধ অলকা-হিমেশ

গতসপ্তাহ থেকেই শুরু হয়েছে সুপার সিঙ্গারের নতুন সিজন। ‘সুপার সিঙ্গার’ প্রায় দু’বছর পর ছোটপর্দায় ফিরেছে। ‘সুপার সিঙ্গার সিজন ২’তে রয়েছে ১৫ বছরের নীচের সমস্ত প্রতিযোগীরা। আর সেই তরুণ-তরুণীদের একেবারে তৈরি করে নেবেন এই রিয়্যালিটি শোয়ের পাঁচ ক্যাপ্টেনরা। এই সিজনে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, সায়লি কাম্বলে, মহম্মদ দানিশ ও সালমান আলি।

তবে সম্প্রতি গোটা সোশাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বাউল গান গেয়ে সুপার সিঙ্গারের মঞ্চ মাতাতে দেখা গিয়েছে প্রাঞ্জল বিশ্বাসকে। ক্যাপ্টেন সালমান আলির টিমেই রয়েছে এই তরুণ। বাংলার ছেলে সে। গানের সাথে প্রাঞ্জলের পরিচয়ের পিছনে রয়েছেন এক ফকিরবাবা। তার সাথে দেখা হওয়ার পর থেকেই বড় হয়ে ‘ফকির’ হওয়ার স্বপ্ন দেখে প্রাঞ্জল।

জানা গেছে, সাইকেল খুঁজতে খুঁজতে একবার এক ফকিরবাবার সাথে তার দেখা হয়েছিল। সেইসময় তিনিই তার হাতে একটি দোতারা তুলে দিয়েছিলেন। তারপর থেকেই সেটি তার সঙ্গী। সত্যিই প্রাঞ্জলের সঙ্গীতের সাথে পরিচয় হওয়ার গল্পটা মনমুগ্ধকর লেগেছে সকলের। গল্পটা সত্যিই একটু অন্যরকম, তা নিয়ে কোনো সন্দেহই নেই।

সম্প্রতি এই বাংলার ছেলের গান শুনে রীতিমত অবাক হচ্ছেন বড় বড় গায়েকিরাও। তার গান শুনে বাহবা দিয়েছেন এবছরের সুপার সিঙ্গারের বিচারকরাও। বিচারক আসনে রয়েছেন, অলকা ইয়াগ্নিক, হিমেশ রেশ্মিয়া ও জাভেদ আলি। এই মঞ্চে প্রাঞ্জলের গান শুনে সকলেই উঠে এসেছিলেন। ভবিষ্যতের জন্য তাদের প্রাণভরে আশীর্বাদ করেছেন তারা।

এই মুহূর্তে প্রাথমিক বাছাই পর্ব চলছে ‘সুপার সিঙ্গার সিজন ২’এর। এই পর্ব থেকে নির্বাচিত হয়ে যারা চলে যাবে পরের পর্বে, তাদের নিয়েই শুরু হবে সুপার সিঙ্গারের এই সিজনের জোরদার লড়াই। তবে শুরুতেই প্রাঞ্জলের কণ্ঠস্বর যে দর্শকদের মন কেড়েছে, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026