ভাইরাল & ভিডিও

Badam Babu: বাদাম ছেড়ে ভুবনবাবু হাতে তুলে নিলেন একতারা! রইলো ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া জুড়ে চলতি বছরের নভেম্বর মাসে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের অভিনব পদ্ধতিতে বাদাম বিক্রয়ের জন্য ভাইরাল হয়েছেন। তিনি গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করেন, আর এই দৃশ্যই কোন একজন রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছিলেন। তারপর থেকেই এই বাদামবাবু রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। তবে সম্প্রতি তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ জানাতে যাতে তার গানের কপিরাইট তারই থাকে। গানটা তার হলেও শেষপর্যন্ত তিনি কিছুই পাচ্ছেন না বরং বিপুল ক্ষতি হয়েছে তার ব্যবসার।

ইদানিং বহু ইউটিউবার তাকে নিয়ে ভিডিও বানিয়েছেন। সম্প্রতি তেমনই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। তবে সম্প্রতি বাদামবাবু বাদাম ছেড়ে হাতে একতারা তুলে নিয়েছেন। এমনকি একতারা বাজিয়ে গাইলেন বাউল গানও। সম্প্রতি এক ইউটিউবারের মাধ্যমে এমন দৃশ্যের সাক্ষী হয়েছে গোটা নেটদুনিয়া। ভিডিওতে যে ইউটিউবারের দেখা মিলছে তার অনুরোধেই তিনি ‘ট্যাংরা তবু কাটন যায়’ গানটি গেয়েছেন। গানটি গাওয়ার আগে তিনি বলেন তিনি বহুদিন গানের অভ্যাস করেননি, তাই ভুল ভ্রান্তি হতে পারে। এরপর তিনি বলেন, তিনি নিজের মতো করে চেষ্টা করবেন গানটি গাওয়ার। একতারা নিয়ে এই বাউল গানটি সুন্দরভাবে গেয়েছেন এই বাদাম বিক্রেতা। নেটমাধ্যমে তার গাওয়া এই গান ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটনাগরিকদের মধ্যে, যা রীতিমতো ভাইরাল।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে প্রশংসায় ভরিয়েছেন, এর মাঝেও ট্রোল করেছেন অনেকেই। অনেকে মনে করেন যদি সময়মতো তিনি সঠিক প্রশিক্ষণ পেতেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তার এই আর্থিক দুর্দশা থাকত না। তিনি নেটমাধ্যমে জনপ্রিয় হওয়ার পর থেকেই একাধিক ইউটিউবাররা তার সাথে যোগাযোগ করেছেন এবং এসে তার সাথে কথা বলে তাকে নিয়ে ভিডিও বানিয়েছেন। তবে কেউ সত্যি সত্যি তার কথা মানুষকে জানানোর জন্য ভিডিও বানিয়েছেন আবার কেউ শুধুমাত্র মজা করার জন্য বানিয়েছেন ভিডিও। এখন বেশিরভাগ মানুষই তার কাছে এসে বাদাম না কিনে শুধুমাত্র গান শুনে চলে যান, একথা তিনি নিজেই জানিয়েছেন। এমন হওয়ার ফলে তার ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। তবে তার গলায় বাউল গান শুনে একাধিক নেটনাগরিকরা বেশ পছন্দ করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026