অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন টলিউডের অন্যতম পাওয়ার কাপেল। তারা দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় একটা জুটি। তাদের বিয়ে নিয়ে বহুদিন ধরে জল্পনা চলছে। মাঝে শোনা গিয়েছিল, চলতি বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতে তারা গাঁটছড়া বাঁধতে পারেন। তবে কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এই দুই অভিনেতা অভিনেত্রী জানিয়েছেন এখনই তারা বিয়ে করছেন না। আপাতত তারা দুজনেই নিজেদের ক্যারিয়ারে মনোনিবেশ করেছেন।
কয়েকদিন আগেই বন্ধু পূজা ব্যানার্জীর বিয়েতে গিয়েছিলেন এই সেলেব জুটি। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন তারা। কয়েকদিন আগেই তাদের পরিবারে আরো এক নতুন সদস্য এসেছে সেকথা যারা নিজেরাই জানিয়েছিলেন। তারা নতুন গাড়ি কিনেছেন, সেই ছবি শেয়ার করে তারা ক্যাপশনে লিখেছিলেন, যে তাদের পরিবারের নতুন সদস্য। সম্প্রতি অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ফ্ল্যাট থেকে ফিট হবেন। সেই সময় তিনি পাশে পেয়েছিলেন তার সবথেকে কাছের মানুষ অঙ্কুশ হাজরাকেও।
অঙ্কুশ ও ঐন্দ্রিলা সংক্রান্ত যেকোন খবরই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় তাদের অনুরাগীদের মধ্যে এবং সমগ্র নেটনাগরিকদের মধ্যে। তাদের বিয়ে নিয়ে তাদের অনুরাগীদের মধ্যে জল্পনার শেষ নেই। তবে হঠাৎ করেই একটি খবর সামনে আশায় অবাক হয়েছেন সকলে। বাবা-মা হয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এই খবর শুনে সকলেই প্রথমে অবাক হয়েছেন। আসল ব্যাপারটা খুলে বলা যাক।
আসলে অঙ্কুশ ও ঐন্দ্রিলা একটি ছোট্ট সারমেয় নিয়ে এসেছে তাদের বাড়িতে। তার নাম তুলো। ইতিমধ্যেই নিজেদের পরিবারে নতুন সদস্যের ছবিও শেয়ার করেছেন তারা। একেবারে সাদা ধবধবে তুলোর মতোই দেখতে তাকে। তুলোর বাবা-মা হিসেবে দাবি করেছেন নিজেদের। বর্তমানে তাদের পরিবারের এই নতুন সদস্যকে নিয়ে তারা ভালোই রয়েছেন। এই সেলেব জুটি তাদের এই নতুন সদস্যের পরিচয় জানিয়েছেন নেটিজেনদের মাঝে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…