বিনোদন

Bollywood: চোখে-মুখে দুষ্টুমি মাখা ছোট্ট কন্যে আজ বলিউডের অভিনেত্রী, পারলেন চিনে নিতে?

প্রায় ৬০ বছরের পুরোনো সাদা-কালো ছবি! শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছেনজর এড়ায়নি পরিপাটি করে বিনুনি বাঁধা চুলে লাগানো রয়েছে মাথার ফিতে। আর এই ছবি থেকেই দেখা যাচ্ছে ক্যামেরা থেকে নজর সরিয়ে নিয়ে দুষ্টু চোখে বহু কষ্টে হাসি চেপে রেখেছেন ছোট্ট মেয়েটি। তবে এই মেয়েকে আজ সকলেই চেনে। বলিউডে নিজের কাজ দিয়ে করেছে পাকাপোক্ত জায়গা।

আর সেই অভিনেত্রীর ৬০ বছর পুরোনো ছবি ভাইরাল নেট দুনিয়াতে। ভাবছেন তো কার কথা বলছি। আম বলছি বলিউডের অন্যতম ট্যালেন্টেড লেজেন্ড অভিনেত্রী কিরণ খের। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট কিরণের গায়ে চাপানো স্কুলের পোশাক। আর কালো ফ্রক ও সেই রঙের সোয়েটারের সঙ্গে সাদা শার্ট পড়া । আর শীতের সোয়েটারের ভিতর থেকে উঁকি দিচ্ছে সাদা শার্টের পিটার প্যান কলার। আর সোয়েটার উপর ঠিক বুক পকেটের একটু উপরে পরিপাটি করে লাগানো আছে সাদা ধবধবে একটা রুমাল। এই ছবি অভিনেত্রী তথা সংসদ অভিনেত্রী কিরণ খেরের এই ছোটবেলার মিষ্টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রীর ছেলে তথা বলি-অভিনেতা সিকন্দর খের। 

এই ছবির সঙ্গে ক্যাপশনে সিকন্দর ছোট্ট করে লিখেছেন ‘আমার মা’। এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। সিকন্দরের এই পোস্ট করামাত্রই ছোট্ট কিরণের উদ্দেশ্যে ভালোবাসা ও শুভেচ্ছা উপুড় করে দিয়েছে নেটিজেন থেকে শুরু করে বহু বলি-ব্যক্তিত্বরা। এদিন শ্বেতা বচ্চন থেকে শুরু রাহুল খান্না ছোট্ট কিরণকে দেখে কমেন্টে টুকটুকে লাল রাঙা হৃদয়ের আকারের চোখের ইমোজি দিয়ে নিজেদের ভালোবাসা জাহির করেছেন

এটুইটারে বেশ সক্রিয় থাকেন অনুপম-কিরণ পুত্র সিকন্দর খের। নিজেদের ছবি শেয়ারের পাশাপাশি চারিদিকে হওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে পোস্ট করেন। গত কয়েক মাস ধরেই ব্লাড ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ কিরণ খের। ক্যানসারের চিকিৎসার বেশ কিছু তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সিকন্দর। কিছুদিন আগেই অভিনেতা জানিয়েছিলেন আগের থেকে এখন অনেক ভালো রয়েছেন তাঁর মা। বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-য়ে শিল্পা শেট্টি এবং র‍্যাপার বাদশার সঙ্গে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026