নিউজ

তামাকজাত পণ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার থিম্পু প্রশাসনের

ভুটান: তামাকজাত দ্রব্যের নিষেধাজ্ঞা এই শব্দটা যে তামাক ব্যবহারকারীদের কাছে কতোটা কঠিন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সিগারেট-সহ সব তামাকজাত দ্রব্যের ব্যবহার অপরাধ হিসেবে মনে করে ভুটান। তাই ১৭২৯ সালে প্রথম তামাক নিয়ন্ত্রণ আইন চালু হয় ভুটানে। এমনকি দেশের মানুষদের তামাকজাত দ্রব্যের ব্যবহারের রাশ টানতেই ২০১০ সাল থেকে থিম্পুতে বন্ধ তামাকজাত পণ্যের উৎপাদন।

দেশের মানুষদের তামাকজাত দ্রব্যের চাহিদা যোগান দেওয়ার জন্য ভারত থেকেই নিয়ন্ত্রিত পরিমাণে তামাক আনতে হয় ভুটানকে। ভারত থেকে আনা এই তামাকজাত দ্রব্য কিনতেও চড়া কর দিতে হয় ভুটানবাসিকে। কিন্তু তাও উপায় নেই, এতোদিন চড়া দামেই তামাক কিনে আসতে হয়েছে ভুটানের মানুষকে।

শোনা গেছে করোনা আবহে দুই দেশের মধ্যে এই তামাকজাত দ্রব্যের আদান প্রদানের কারণে ভুটানে বেড়েছে করোনা সংক্রমণ। ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে গেলেও বন্ধ হয়নি তামাকজাত দ্রব্যের চোরাচালান।  লকডাউনের মধ্যেও সীমান্ত পেরিয়ে ভারত থেকে ভুটানে ঢুকছে সিগারেট-সহ অন্যান্য তামাকজাত পণ্য। আর তার সাথে সাথেই এসেছে করোনা ভাইরাস। তাই খানিক বাধ্য হয়েই তামাকজাত দ্রব্যের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভুটান প্রশাসন।

এর ফলে আগের থেকে বেড়েছে করোনা সংক্রমণ। তাই করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবার নতুন পদক্ষেপ নিয়েছে ভুটান প্রশাসন। আপাতত ভুটানেই সিগারেট-সহ বিভিন্ন তামাকজাত পণ্যের উৎপাদন হবে বলে জানানো হয়েছে এবং সেইক্ষেত্রে নেওয়া হবে না অতিরিক্ত করও। দেশের মানুষদের  কথা ভেবেই এই সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার আগের মতন তামাকজাত দ্রব্যে রাশ টানবে ভুটান প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026