চিত্রকূট : প্রবল বৃষ্টিতে গ্রামের কাঁচা মাটির বাড়ি ভেঙে মৃত্যু হলো একই পরিবারের তিন বোনের। ঘটনাটি ঘটেছে চিত্রকূটের করবী এলাকার রৈপুর থানা এলাকায়। গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টিতে নাজেহাল চিত্রকূটের আমজনতা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক এলাকা, লাগাতার বৃষ্টির জেরে মারা গেছেন বহু মানুষ।
একনাগাড়ে বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা, ভেঙ্গে পড়েছে বেশ কিছু বড় বড় গাছও। বৃষ্টির জেরে নরম হয়ে পড়ছে একাধিক মাটির বাড়ির দেওয়াল, তাতে কার্যত আতঙ্কিত হয়ে পড়ছে গ্রামের প্রত্যেকটা মানুষ। একই পরিবারের তিন বোন পূজা, রীতু, এবং শিব এদিন বৃষ্টিতে বাড়ির ভেতরেই ছিলো। কিন্তু আচমকাই তাদের ওপর বাড়ির একাংশের দেওয়াল ভেঙে পড়ে। তখনই তাদের চিৎকার শুনে দৌড়ে আসে এলাকার লোকজন।
কিন্তু শেষরক্ষা হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে ওই এলাকার পুলিশ। ওই তিন বোনের দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ এদিন একই পরিবারের ওই তিন বোনের মৃত্যুর ঘটনায় এখনো স্তম্ভিত চিত্রকূটের করবী এলাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…