ভাইরাল & ভিডিও

বাদামবাবুর কান্ড দেখে অবাক নেটনাগরিকের একাংশ, ‘সিলভার প্লে বাটান’ হাতে নিয়েই গাইলেন ‘কাঁচা বাদাম’ গান

ভুবন বাদ্যকর বীরভূমের বাসিন্দা। কাঁচা বাদাম বিক্রি করেই সংসার চালাতেন তিনি। একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েই এ গ্রাম থেকে ও গ্রাম ঘুরে বেড়াতেন তিনি। তার গান গেয়ে বাদাম বিক্রি করা শুরু থেকেই নজর টানতো সকলের। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুবন জোড়া নাম হয় তার। সাধারণ মানুষের মাঝে ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেন তিনি। এই মুহূর্তে তাকে চেনেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। বাদামবাবুর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। তবে সম্প্রতি তিনি যা কাণ্ড ঘটিয়েছেন! তা দেখে অবাক নেটজনতার অধিকাংশ মানুষ।

এখন সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়ই সক্রিয় থাকতে দেখা যায় ভুবন বাদ্যকরকে। পাশাপাশি গানের রেকর্ডিং থেকে শুরু করে স্টেজ পারফর্ম্যান্স সবই একসাথে চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি নিজের স্ত্রীকে নিয়ে সুপারস্টার জিৎ সঞ্চালিত স্টার জলসার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোরি’র মঞ্চেও উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে অংশগ্রহণ করে বেশ কয়েকদিন প্রতিযোগী হিসেবে খেলেওছেন তিনি। এমনকি এই শোয়ের দৌলাতে নিজের স্ত্রী ও ছোট নাতনিকে নিয়ে গোটা কলকাতার শহর ঘুরে দেখেছেন ভুবনবাবু।

উল্লেখ্য, সকলের প্রিয় বাদামকাকুকে প্রায়ই নানা কারণে চর্চায় থাকতে দেখা যায় মিডিয়াতে। তবে সম্প্রতি যে কারণে তিনি চর্চায় রয়েছেন, তা জানার পর থেকেই অবাক হয়েছেন অনেকেই। জানা গিয়েছে ভুবনবাবু নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ভুবন বাদ্যকর অফিসিয়াল’এ ১ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন। আর সেই কারণেই তিনি ইউটিউবের তরফ থেকে ‘সিলভার প্লে বাটান’ অর্জন করেছেন।

‘সিলভার প্লে বাটান’ পাওয়ার খুশিতেই পরিবারের সদস্য ও অন্যান্য আরো কয়েকজনকে নিয়ে এই আনন্দ উদযাপন করেছেন কেক কেটে। চারিদিক সাজানো ছিল বেলুন দিয়ে, ভিডিওটি দেখলেই সেই দৃশ্য চোখে পড়বে। ‘সিলভার প্লে বাটান’ পাওয়ার খুশিতে এটি হাতে নিয়েই আবারো নিজের সেই পুরনো বিখ্যাত ‘কাঁচা বাদাম’ গানটি গেয়েছেন তিনি। অনেকদিন পর তার গলায় এই গান শুনে খুশি তার অনুরাগীরাও। এমনকি সেই উদযাপনের মুহূর্তগুলি নিজের চ্যানেলের মাধ্যমে নেটিজেনদের সাথে ভাগ করে নিয়েছেন। তার অনুরাগীরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাকে, কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026