নিউজ

প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, ভিজবে দক্ষিণবঙ্গের এই ৫ জেলাও, সতর্কবার্তা জানাল হাওয়া অফিস

বৃষ্টির ঘাটতিতে এতদিন নাস্তানাবুদ অবস্থা ছিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। এমনকি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে রেকর্ড গরমে নাজেহাল হয়েছিলেন বাসিন্দারা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবাসরীয় সকালে ঘোষণা করেছে যে বদল আসতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আগামী মঙ্গলবার ও বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও, হালকা ও মাঝারি বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আজ সকালে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হুগলি এবং হাওড়াতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে এই বৃষ্টি হবে। আসলে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপের প্রভাব সরাসরি বাংলার বুকে আছড়ে না পড়লেও, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই অতিভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তবে উত্তরবঙ্গের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে সর্তকতা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু জায়গাতে ১০০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া দপ্তর ইতিমধ্যে উত্তরবঙ্গবাসীকে সতর্ক করেছে। আজ রবিবার থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026