ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক পয়সা না থাকলেও আপনি ১০,০০০ টাকা তুলতে পারবেন, সেই সঙ্গে ২ লক্ষ টাকার সুবিধা পাবেন, জানুন কীভাবে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দ্বারা আমজনতার সুবিধার্থে কিছুদিন আগে নিয়ে আসা হয়েছিল প্রধানমন্ত্রী জন ধন যোজনা। এই যোজনা অনুসারে সরকারের সাহায্যে আপনারা খুলে নিতে পারছিলেন জিরো ব্যালান্স অ্যাকাউন্ট। এই একাউন্টে আপনারা সমস্ত ধরনের সুবিধা পান এবং আপনাদের কোন রকম মিনিমাম ব্যালেন্স রাখতে হয় না। আপনাদের জানিয়ে রাখি, ২০১৪ সালের ১৫ ই আগস্ট এই প্রধানমন্ত্রী জন ধন যোজনার সূচনা করেছিলেন। এখনো পর্যন্ত প্রায় ৪২ কোটি মানুষ এই যোজনা অনুযায়ী ব্যাংক একাউন্ট খুলেছেন। এই যোজনা সফলতা দেখে ২০১৮ সালে ভারত সরকারের তরফ থেকে এই যোজনার একটি দ্বিতীয় সংস্করণ নিয়ে আসা হয়েছিল এবং দেওয়া হয়েছিল আরও বেশি কিছু সুবিধা।

প্রধানমন্ত্রী জন ধন যোজনা অনুযায়ী যদি আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদের জানিয়ে রাখি গরিব এবং আর্থিক দিক থেকে কমজোর মানুষদের জন্য এই সরকারি যোজনা দারুন ফায়দা দিতে পারে। যে সমস্ত মানুষেরা ব্যাংকে নিজেদের অ্যাকাউন্ট খুলতে অসমর্থ থাকেন তারা বিভিন্ন সরকারি প্রকল্পের লাভ গ্রহণ করতে পারেন না। তাদের জন্যই মূলত সরকারের তরফ থেকে এই বিশেষ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। এই যোজনা অনুযায়ী যদি আপনারা ব্যাংক একাউন্ট খুলেন তাহলে একসাথে ১০০০০ টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারেন এবং তার সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন জিরো মিনিমাম ব্যালেন্স সুবিধা। অর্থাৎ যদি আপনাদের ব্যাংক একাউন্টে যদি একেবারে কোন পয়সা না থাকে তাহলেও আপনি দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারেন। তবে হ্যাঁ সেই টাকা আপনাকে পরে ফেরত দিতে হবে।

আপনাদের জানিয়ে রাখি প্রথমে খাতা ধারকদের ব্যাংকের তরফ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ওভার ড্রাফ্টের সুবিধা দেওয়া হয়। তবে কিছুদিন পরে এই ওভার ড্রাফ্ট সুবিধা বাড়িয়ে করে দেওয়া হয় দশ হাজার টাকা। দশ বছরের কম বয়সের শিশুরাও জন ধন প্রকল্প অনুযায়ী ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, সাধারণভাবে এখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড অবশ্যই প্রয়োজন। অর্থাৎ ১৮ বছর বয়স না হলে আপনারা কোনোভাবেই সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কিন্তু যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে এবং আপনার বয়স ১৮ বছরের কম হয় তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা নিয়ে খুলতে পারবেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট।

এই ধরনের ব্যাংক একাউন্টে আপনারা পেয়ে যাবেন এটিএম কার্ড, দুই লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কভার, তিরিশ হাজার টাকা পর্যন্ত জীবন বীমা এবং ব্যাংক একাউন্টে জমা রাখার টাকার উপরে অতিরিক্ত সুদ। তার পাশাপাশি থাকছে দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফ্ট সুবিধা। এই একাউন্টে কোন মিনিমাম ব্যালেন্স দরকার পড়ে না এবং তার সাথেই দেওয়া হয় মোবাইল ব্যাংকিং এর সুবিধা। তবে হ্যাঁ, প্যান কার্ড এর প্রয়োজন না হলেও একেবারেই যে কোন তথ্য ছাড়া ব্যাংক একাউন্ট খুলে দেয়া যাবে সেরকমটা নয়। আপনার কাছে আধার কার্ড অথবা পাসপোর্ট, কোন একটি পরিচয় পত্র থাকতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্ট খুব একটা বেশি টাকা জমা রাখার জন্য ভালো নয়। তবে হ্যাঁ, যদি আপনার কাছে কোন ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তাহলে আপনি হয়তো এই প্রধানমন্ত্রী জন ধন যোজনার সুবিধা নিলেও নিতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026