Bhuban Badyakar: গানের পর এবার অভিনয়ের দুনিয়ায় বীরভূমের ভুবন বাদ্যকর, পেলেন ৪০ হাজার টাকাও

ভুবন বাদ্যকর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গোটা বিশ্বের কাছে পরিচিত হয়েছিলেন তিনি। ‘কাঁচা বাদাম’ গান গেয়েই সকলের মন জয় করে নিয়েছিলেন বীরভূমের এই বাদামকাকু। একটা সময় গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি। আর কাঁচা বাদাম বিক্রি করে যা উপার্জন হত সেই দিয়েই চলত তার সংসার। তবে তার গান তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। এনে দিয়েছিল অর্থ ও সুনাম। তবে এবার গান ছেড়ে অভিনয় দুনিয়ায় সকলের প্রিয় বাদামকাকু।

বেশ কিছু সময় আগে তার কাছ থেকে গোপাল নামের এক ব্যক্তি ৩ লাখ টাকায় তার গানের সত্ত্ব কিনে নেন। এখন তার গান আর তার নেই। এখন নিজের গান নিজে গেয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়লেও কপিরাইট খেয়ে যান তিনি। সেই নিয়েও এখন দুঃখের শেষ নেই তার। যে গান একদিন তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল, এখন সেই গানের জন্যই ঘরছাড়া বাদামকাকু। তবে আবার নতুনভাবে শুরু করলেন তিনি। গান ছেড়ে এখন অভিনয়ছ ভুবন বাদ্যকর।

খুব সম্প্রতি এক ধারাবাহিকে মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকে তিনি প্রেম বিরোধী বাবা। পর্দায় তিনি প্রেমের বিরোধী হলেও তার মেয়ে প্রেম করেই বিয়ে করায় বিশ্বাসী এবং পর্দায় সেই চেষ্টাই করবে সে। আর সেই নিয়েই গোটা গল্প এগোবে। এই প্রসঙ্গে মিডিয়ার কাছে ভুবনবাবু জানিয়েছেন, দু’দিন ধরে শুটিং করেছেন তিনি। সেই শুটিংয়ের বিনিময়ে ৪০ হাজার টাকা পারিশ্রমিকও পেয়েছেন। তিনি আরো বলেছেন, মানুষের আশীর্বাদে তিনি সকলের সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এবার সুযোগ পেলেন অভিনয়ের। ভবিষ্যতে এমন সুযোগ পেলে তিনি আবারো অভিনয় করবেন বলেই জানিয়েছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026