নিউজ

Gold Hallmark Rule: সোনা কেনার আগে জেনে নিন, আমূল পরিবর্তন হল সোনার হলমার্কিং সিস্টেমে

চলতি সপ্তাহের শুরুতে সব রেকর্ড ভেঙে সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। ২০২০ সালের আগস্ট মাসের রেকর্ডও ভেঙেছে এই কয়েকদিনের রেট। ফলে মাথায় হাত পড়েছিল ক্রেতা বিক্রেতা উভয়ের। গতকাল সোনার দাম সামান্য কমলেও বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই ১০ গ্রাম খাঁটি সোনার দাম ৬০ হাজার ও ১ কেজি রুপোর দাম ৮০ হাজারের স্তরে পৌঁছে যাবে। এই নিয়ে যথেষ্ট চিন্তায় ক্রেতা বিক্রেতারা। এর মাঝেই আমূল পরিবর্তন হল হলমার্ক সোনায়। ঠিক কি পরিবর্তন হয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গোল্ড হলমার্ককে আগে থাকতো চারটি ডিজিট। আজ ১ লা এপ্রিল থেকে সোনার গায়ে থাকবে ৬ ডিজিট ইউনিক হলমার্ক কোড। এই নতুন ব্যবস্থার ফলে ক্রেতারা এবার থেকে মোবাইল অ্যাপে গিয়ে গয়নায় বসানো হলমার্ক খাঁটি কিনা তা জানতে পারবেন। সঙ্গে সেই গয়নার বিস্তারিত বিবরণ এবং কোন হলমার্ক সেন্টারে এই হলমার্কটি পড়েছে, ঘরে বসেই পেয়ে যাবেন সেই বিবরণও। এই মোবাইল অ্যাপ এনেছে Bureau of Indian Standard বা BIS।

BIS এর নতুন অ্যাপের নাম BIS Care অ্যাপ। আপনি এটি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর নিজের গয়নার গায়ে বসানো ৬ ডিজিটের হলমার্ক নম্বর টাইপ করলেই সেই গয়নার ইতিহাস চলে আসবে আপনার মোবাইল স্ক্রিনে। পাশাপাশি যাদের পুরনো গয়না রয়েছে তারাও তাদের গয়নায় ৬ ডিজিট হলমার্ক নম্বর লেখাতে পারেন সামান্য খরচে। সকলকেই তাঁদের পুরনো গয়নায় নতুন হলমার্ক বসিয়ে নিতে হবে। এজন্য মোট ৫১ টাকা খরচ পড়বে। পুরনো গয়নায় নতুন হলমার্ক বসাতে পড়বে ৪৫ টাকা, সঙ্গে ৬ টাকা জিএসটি। এর অর্থ, এবার থেকে ৫১ টাকা খরচ করে যে কোনও সালের, যে কোনো ওজনের পুরনো গয়নায় নতুন হলমার্কিং করিয়ে নিতে পারবেন সাধারণ মানুষ। সোনা খাঁটি যাচাই করা এত সোজা হয়ে যাওয়ায়, সোনা কেনাবেচায় অনেক বেশি স্বচ্ছতা আসবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026