আগামী মঙ্গলবার, স্বামী বিবেকানন্দের জন্ম দিবসের দিন পথে নামতে চলেছে বিজেপি। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে, সিমলা স্ট্রীট পর্যন্ত তারা মিছিল করতে চলেছে। এটি হতে চলেছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি মিছিল। এখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya), দিলীপ ঘোষ সহ আরো অনেকে।
বিজেপি তরফে এদিন শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda) জানিয়েছেন, স্বামীজীর জন্মদিনের দিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে তার বাড়ি পর্যন্ত মিছিল করবেন বিজেপি নেতৃত্ব। এই মিছিলে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন সহ আরো অনেক নেতা। এই মিছিলে বিজেপির কোন পতাকা ব্যবহার করা হবে না। শুধুমাত্র থাকবে স্বামীজীর ছবি এবং জাতীয় পতাকা। বিজেপির এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে,” বিবেকের ডাক।”
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে এবং পরে বেশকিছু অরাজনৈতিক জনসভা করেছেন শুভেন্দু অধিকারী। তবে সেগুলি সবকটাই জেলাতে। তবে এবারে খাস কলকাতায় অরাজনৈতিক সভায় দেখা যাবে শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত, কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল স্বামীজির জন্মদিনে ঢালাও কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়াও জানানো হয়েছিল শুধুমাত্র স্বামীজীর জন্মদিন নয়, নেতাজির জন্ম দিবস এবং প্রজাতন্ত্র দিবস জায়গায় জায়গায় পালন করা হবে সম্পূর্ণ মর্যাদায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…