পলিটিক্স

মমতা এবং ভাইপো মিলে বাংলায় হিংসা ছড়ানোর চেষ্টা করছেন: কৈলাস বিজয়বর্গীয়

উত্তরবঙ্গের জনসভা থেকে ভারতীয় জনতা পার্টি কে তুলোধোনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার হুঁশিয়ারি, যদি তাকে তোলাবাজ প্রমাণ করা যায় তাহলে তিনি ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করতে রাজি আছেন। এই প্রসঙ্গে দিন মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে একসাথে কটাক্ষ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তিনি বললেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই কারণে তারা এরকম মন্তব্য করছেন।

উত্তরবঙ্গের বিজেপি পর্যবেক্ষক বলেছেন, “পায়ের তলার মাটি সরে যাচ্ছে দেখে ভাইপো এবং মমতা ব্যানার্জি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। হিংসা ছড়াচ্ছেন। প্রায় প্রত্যেক দিন বিজেপি কর্মীদের উপরে হামলা করা হচ্ছে। সবরকম প্রচেষ্টা করে বিরোধীদের দমন করা হচ্ছে। কিন্তু আমরা জানি জনতা দেখছে। আগামী নির্বাচনে এই সমস্ত হিংসার ফল হাতেনাতে পাবে তৃণমূল কংগ্রেস।”

অন্যদিকে, আগামীকাল বঙ্গে সফরে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা ( J P Nadda)। বঙ্গে সফরে এসে কাটোয়া এবং বর্ধমানে সভা করবেন তিনি। গতবার বাংলায় সফরে এসে ডায়মন্ড হারবারে বিরোধীদের রোষের সম্মুখীন হয়েছিলেন তিনি। বিরোধী দলের কর্মীরা তার গাড়ি উদ্দেশ্য করে ইট বৃষ্টি করে। ইট ছোড়াছুড়ি নিয়ে এখনো পর্যন্ত জল ঘোলা চলছে। মুকুল রায় (Mukul Roy), কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya) সহ আরো অনেক নেতার গাড়িতে ইটবৃষ্টি করা হয়। এই সম্পূর্ণ বিষয়টি এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি কোন রাজনৈতিক দল।

এই প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় এদিন বললেন,” কোনো রাজনৈতিক আক্রমণের ভয় পায়না ভারতীয় জনতা পার্টি। আমরা কেউ ভয় পাওয়ার লোক নই। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কর্মকর্তরা তাকে সমস্ত রকমের সুরক্ষা দেবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026