ওয়াশিংটন: সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেক্টেড প্রেসিডেন্ট হয়েছেন তিনি। জানুয়ারিতেই হোয়াইট হাউসের দায়িত্ব নিতে চলেছেন। কিন্তু এর মধ্যেই পা ভেঙে বসলেন জো বাইডেন। শনিবার তিনি তার পোষ্যদের সঙ্গে খেলতে গিয়ে ডান পায়ে চোট পান তিনি। স্ক্যান করলে দেখা যায় ডান পায়ের হাড় ভেঙেছে বাইডেনের।
চিকিৎসকেরা জানিয়েছেন আগামী কয়েক সপ্তাহ জো বাইডেনকে বিশেষ বুট পড়ে থাকতে হবে। শনিবারই এই ঘটনা ঘটে। এরপর রবিবার একজন অর্থোপেডিস্টের কাছে যান তিনি। বাইডেনের অফিসের তরফে বলা হয়েছে, “প্রাথমিক এক্স রে-তে কোনও ফ্র্যাকচার ধরা পড়েনি। এরপর মেডিকেল স্টাফেরা সিটিস্ক্যান করলে ধরা পড়ে। বাইডেনের চিকিৎসক কেভিন-ও-কনর বিবৃতিতে এমনটাই জানিয়েছেন।”
আরও পড়ুন, হোয়াইট হাউসে বাইডেনের প্রেস টিমের দায়িত্বে মহিলারাই
এও বলা হয়, ডান পায়ের পাতায় দুটি ছোট হাড়ের মাঝে হেয়ার লাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। সেই রিপোর্ট পরীক্ষা করে চিকিৎসক কেভিন জানান ইলেক্টেড প্রেসিডেন্টকে আগামী কয়েকদিন একটি বিশেষ বুট পরে হাঁটাচলা করতে হবে। এই ফ্র্যাকচার খুব সুক্ষ হলেও বাইডেনের বয়সে তা চিন্তার। ৭৪ বছরের জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট।
জানুয়ারিতেই হোয়াইট হাউসের দখল নেবেন বর্ষীয়াণ। যদিও নির্বাচনী প্রচারে নিজের বয়সের বিষয়ে প্রশ্ন এড়িয়েই গিয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। সংবাদমাধ্যমে বাইডেনের যে ছবি দেখা গিয়েছে সেখানে কোনওরকম ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছেন তিনি। তবে একটু খুঁড়িয়ে হাঁটছেন। বাঈদেনের প্রিয় দুই পোষ্যর মধ্যে মেজরের সঙ্গে খেলতে গিয়েই এই বিপত্তি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…