রাজ্য

২ ডিসেম্বর বিকেল চারটায় প্রথম কো ভ্যাকসিনের টিকা নেবেন ফিরহাদ হাকিম, জানালো NICED

করোনা ভাইরাস প্যানডেমিক ইতিমধ্যেই গোটা বিশ্বের চলমানতাকে ভঙ্গ করেছে। তবে আশার আলো হিসেবে বিভিন্ন দেশের ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ে পৌঁছে গিয়েছে। এরই মধ্যে ভারত বায়োটেকের তৈরি কো ভ্যাকসিন চূড়ান্ত ট্রায়াল পর্যায়ে আছে। ইতিমধ্যেই বাংলার নাইসেডে ভারত বায়োটেক পরীক্ষার জন্য ১ হাজার কো ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছে। নাইসেড থেকে কো ভ্যাকসিনের ট্রায়াল নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। সেই আবেদনে আবার সাড়া দিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতায় প্রথম ব্যক্তি হিসাবে ২ ডিসেম্বর করোনা টিকা নেবেন তিনি।

অন্যদিকে নাইসেডের শান্তা দত্ত জানিয়েছে, দেশজুড়ে এখন থার্ড ফেসের ট্রায়াল চলছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। গোটা দেশে মোট ২৪ টি সংস্থা এই ট্রায়াল করার অনুমতি পেয়েছে। তার মধ্যে একটা হল নাইসেড। এই ফেসে ১০০০ জন স্বেচ্ছাসেবককে এই টিকা দেওয়া হবে। তাদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে ২১ ফেব্রুয়ারি অব্দি সময় লেগে যাবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই নাইসেডে ভারত বায়োটেক থেকে কো ভ্যাকসিন এসে পৌঁছেছে। পরীক্ষা মূলক কাজের জন্য এই মুহূর্তে ১০০০ ডোজ হায়দ্রাবাদ থেকে শহরে আনা হয়েছে। মোট ১০০০ জন স্বেচ্ছাসেবকের উপর এই ভ্যাকসিনের ট্রায়াল হবে। ভ্যাকসিন গুলিকে সংরক্ষণ করে রাখা হয়েছে -৪° তাপমাত্রাতে। ডিসেম্বর মাসের শুরুতেই শুরু হয়ে যাবে ক্লিনিক্যাল ট্রায়াল।

২ ডিসেম্বর বিকেল ৪ টেয় বেলেঘাটা নাইসেড থেকে টিকা দেওয়া হবে ফিরহাদ হাকিমকে। ৬০ বছরের ফিরহাদ হাকিমের টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তার নিত্যদিনের সামান্য পেটের সমস্যা আছে। কিন্তু সেইক্ষেত্রে টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বলেই মনে করছেন চিকিৎসক রা। বেলেঘাটা নাইসেডের তরফে জানানো হয়েছে, কো ভ্যাকসিনের ট্রায়ালের জন্য বিভিন্ন শহরের মেয়রদের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই ঝুঁকির কথা ভেবে টিকা নিতে রাজি হইনি। তবে ফিরহাদ হাকিম এক কথাতেই সেচ্ছাসেবক হতে তৈরি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026