নিউজ

বিধবরা মাসে মাসে পাবেন মোটা টাকা, বিধবা পেনশন স্কিম শুরু করছে এই রাজ্য সরকার

কেন্দ্রের মোদী সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার জনগণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প সামনে আনে, যাতে দৈনন্দিন জীবনে বিশেষ কিছু মানুষের সুবিধা হয়। কৃষক বা মহিলাদের জন্য ইতিমধ্যেই অনেক প্রকল্প এসেছে। এবার বিধবা মহিলা ও বিবাহবিচ্ছেদ হওয়া মহিলাদের জন্য বিশেষ প্রকল্প আনা হল। এই প্রকল্পের নাম বিধবা পেনশন যোজনা। বিধবা পেনশন স্কিমের সাহায্যে বিধবা এবং বিবাহবিচ্ছেদকারীদের পেনশন হিসাবে ২৫০০ টাকা দেওয়া হবে । আপনি যদি এই স্কিমের সুবিধা পেতে চান, তাহলে আমরা আপনাকে বলব কিভাবে আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।

বিধবা পেনশন স্কিম দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক শুরু করেছে। বিধবা পেনশন প্রকল্পের মূল উদ্দেশ্য হল বিধবা মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। এই বিধবা পেনশন স্কিমের মাধ্যমে, সেই সমস্ত বিধবা মহিলাদের যাদের বাড়ির আর্থিক অবস্থা দুর্বল তাদের প্রতি মাসে ২৫০০ টাকা সাহায্য করা হবে। এই টাকা সরাসরি ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। স্বামীর মৃত্যুর পর প্রায়ই বাড়ির আর্থিক অবস্থা খারাপের কারণে মহিলাকে বাড়ির অতিরিক্ত দায়িত্ব নিতে হয় এবং সংসারের খরচও বহন করতে হয়। সেই কথা ভেবেই এই স্কিম আনা হচ্ছে। এই স্কিমে আবেদন করতে কি কি প্রয়োজন? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রথমত, বিধবা পেনশন স্কিম পেতে গেলে দিল্লির বাসিন্দা হতে হবে আপনাকে। আবেদন করতে বয়স ১৮ বছর থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। এছাড়া আপনার বার্ষিক আয় ১ লাখের কম হতে হবে। বিধবা পেনশন স্কিমের জন্য আবেদন করার জন্য, আপনার বাসস্থানের শংসাপত্র, আয়ের শংসাপত্র, স্বামীর মৃত্যুর শংসাপত্র, ব্যাঙ্কের পাসবুক, বিপিএল রেশন কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি লাগবে। অনলাইনে দিল্লির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই স্কিমে আবেদন করা যাবে। এছাড়াও গ্রাহক পরিষেবা কেন্দ্রে আপনি আবেদন করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026