Categories: দেশনিউজ

বায়োমেট্রিক না করলেই বন্ধ হয়ে যাবে গ্যাসের ভর্তুকির টাকা, জেনে নিন কি করে করবেন এই কাজ

দৈনন্দিন জীবনে ব্যবহার করা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। সেইসাথে রাজ্যে রাজ্যে লাফিয়ে বাড়ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। তবে এমন মূল্যবৃদ্ধির নির্দয় কোপ থেকে বাঁচতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকমাস আগে গ্যাসের দামে ২০০ টাকা করে ভর্তুকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। এছাড়া যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত তারা আরও ২০০ টাকা অর্থাৎ মোট ৪০০ টাকা সিলিন্ডার পিছু ছাড় পেয়ে থাকেন। তবে সম্প্রতি জানা যাচ্ছে এই ভর্তুকি আপনি পাবেন না, যদি আপনি সময়ের মধ্যে একটি কাজ না করেন। বিস্তারিত জানতে ও সময়ে ভর্তুকি পেতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনাদের জানিয়ে রাখি এখন গ্যাস সিলিন্ডারের ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ চলে আসে। তবে একটি কাজ না করলে আর নতুন বছর থেকে গ্যাস ভর্তুকির টাকা পাওয়া যাবে না। আসলে এলপিজি গ্যাস সিলিন্ডার পেতে এবার এলপিজি কানেকশনের সাথে বায়োমেট্রিক আপডেট করতে হবে। এই কাজের জন্য ডেডলাইন রাখা হয়েছে ৩১ ডিসেম্বর,২০২৩। এই তারিখের আগেই এই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আৰ এলপিজি গ্রাহকদের করিয়ে ফেলতে হবে। নাহলেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে ভর্তুকির টাকা ঢোকা।

সরকারী পরিষেবায় কারচুপি রুখতে বায়োমট্রিক একটি প্রধান উপায়। তাই এবার গ্যাস সিলিন্ডারের সাথে আধার কার্ড ও বায়োমেট্রিক ব্যবস্থা জুড়ে দেওয়া হয়েছে। এলপিজি কানেকশনের সঙ্গেই বায়োমেট্রিক আপডেট করুন বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদিও এই বিষয়টি নিয়ে এখনো সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি। উজ্জ্বলা যোজনার সাথে যাদের নাম আছে তাদের এই কাজ করতে হবে। অন্যান্যদের এই কাজ করতে হবে। এই কাজ করতে দিতে হবে না লম্বা লাইন। আপনার বাড়িতে যারা সিলিন্ডার ডেলিভারি ম্যান আসেন, তারাই এই কাজ করতে পারবেন। কিন্তু কোটি কোটি গ্রাহকদের বায়োমেট্রিকের কাজ বাড়ি বাড়ি গিয়ে করা কি আদেও সম্ভব? এই নিয়ে তুমুল চর্চা চলছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026