নিউজ

আন্তর্জাতিক কল সেন্টার খুলে প্রতারণা, সল্টলেক থেকে গ্রেফতার চার

কলকাতা: আন্তর্জাতিক কল সেন্টার খুলে প্রতারণা। খোদ কলকাতায় এই ঘটনা ঘটেছে। প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সল্টলেকের সেক্টর ফাইভে।

আন্তর্জাতিক কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ সল্টলেকের সেক্টর ফাইভের একটি অফিস থেকে এই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের গতকাল, বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। বুধবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয় যে, সল্টলেকের সেক্টর ফাইভে একটি অভিজাত অফিসে আন্তর্জাতিক কল সেন্টার খুলে মানুষদের প্রতারণা করে কোটি কোটি টাকা কামানো হচ্ছিল। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার মানুষরাই ছিল এদের টার্গেট। এছাড়াও আরও ১৫টি দেশে একইভাবে প্রচারণা চালানো হয়।

জানা গিয়েছে, মূলত বিদেশী নাগরিকদের তথ্য হ্যাক করা হত এই অফিসে। যেখানে একটি সফটওয়ারের মাধ্যমে বিদেশি নাগরিকের কম্পিউটার হ্যাক করে সেটিকে ডার্ক করে দেওয়া হত। পরবর্তী সময়ে যার কম্পিউটার, তার কাছে একটি মেসেজ যেত।। যেই মেসেজে লেখা থাকত, ‘আপনার কম্পিউটারে সমস্যা হয়েছে। টেকনিক্যাল সাপোর্টের জন্য সংশ্লিষ্ট নম্বরে ফোন করুন।’ আর সেখানে ফোন করলেই টেকনিক্যাল সাপোর্টের বিনিময়ে ১০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হত। এভাবে দিনের পর দিন প্রতারণা চালানো হয়। বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে চারজনকেই পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026