গত বুধবার রাতে দুদিনের বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বাঁকুড়ায় বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম ও এক ঝাঁক বিজেপি নেতা কর্মীদের সাথে মিটিং করে আজ শুক্রবার সকালে তিনি ফিরছেন কলকাতায়। গতকালের বাঁকুড়ায় দলীয় বৈঠকে আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিল অমিত শাহ। সেই সাথে বাংলার শাসকদলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘন্টা বেজে গেছে। তিনি আজ পথে আসতে আসতেই শাসকদলের ওপর সাধারণ মানুষের গণরোষ উপলব্ধি করতে পেরেছেন।
এর আগে লোকসভা ভোটে ২২ টি আসনের টার্গেট বেঁধে ১৮ টি আসন নিয়ে বঙ্গীয় রাজনীতিতে বিজেপি প্রবেশ করেছিল। আর সেই জয়ে বড় ভূমিকা পালন করেছিল বাঁকুড়া পুরুলিয়া ও ঝারগ্রামের জঙ্গলমহলে মানুষেরা। তাই এবারও জঙ্গলমহল ও রাঢ়বঙ্গে দলের জনপ্রিয়তা দেখে আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। সেজন্য এখন থেকেই সর্বশক্তি দিয়ে নির্বাচনের জন্য একজোট হয়ে জয়ের উদ্দেশ্যে দলীয় কর্মীদের ঝাঁপাতে উপদেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস অমিত শাহের ২০০ আসনের টার্গেটকে দিবাস্বপ্ন বলে অভিহিত করেছে। তৃণমূল শাহকে বিদ্রুপ করে বলেছে, ২০০ আসন তো দূরের কথা। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এমন আসনও পাবে না যাতে ওরা বিরোধী দলের মর্যাদা পেতে পারে। এমনকি অমিত শাহের টার্গেটকে বিদ্রুপ করেছে বাম কংগ্রেসও। তার এই ধরনের টার্গেট ঘোষণাকে নির্বাচনীর চমক নাম দিয়েছে সিপিএম শিবির। এছাড়াও কংগ্রেস ২০২১ এ আবার বামেদের সাথে জোট করবে বলেই জানা যাচ্ছে। এরপর বছর ঘুরলে নির্বাচনে কার টার্গেট পূরণ হয়, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…