নিউজ

আন্তর্জাতিক ফোন কলকে ঘরোয়া কলে পরিণত করে, প্রতারণা ধৃত দুই

কলকাতা: ভয়েস ওভার ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কেন্দ্রের কোটি কোটি টাকা জালিয়াতি করার অভিযোগে কলকাতা থেকে দু’জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। কয়েক দিন আগে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় কেন্দ্রীয় টেলিকম দফতরের আধিকারিকরা একটি অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভয়েস ওভার ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করে আন্তর্জাতিক ফোন কলকে ঘরোয়া ফোন কল দেখিয়ে সরকারকে প্রতারণা করার অভিযোগ উঠেছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে যখন আন্তর্জাতিক ফোন কল আসত, তখন সিএলআই বা কলার আইডেন্টিফিকেশন গ্যাজেটে দেশের নম্বর ফুটে উঠছে। পরবর্তী সময়ে ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় টেলিকম সংস্থা। তদন্তে তারা জানতে পারে আন্তর্জাতিক ফোন কলকে ভয়েস ওভার ইন্টারনেটের মাধ্যমে ঘরোয়া কলে পরিণত করা হচ্ছিল। বেআইনিভাবে কেউ বা কোনও সংস্থা এই কাজটি করছিল বলে জানা গিয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ বেহালা থেকে মোহিত সিংহ এবং করেয়া থেকে মহম্মদ সাদাব নামে দুজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, আন্তর্জাতিক ফোন কলকে ভয়েস ওভার ইন্টারনেটের মাধ্যমে পরিণত করার একটি সুইচ, মোবাইল ফোন এবং একাধিক ডেবিট কার্ড উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে। এর পেছনে সল্টলেক সেক্টর ফাইভের একটি টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সংযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। কী কারণে এমন কাজ ঘটনা হয়েছে, তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

Anirban Kundu

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026