নিউজ

ছত্রধর মাহাতোদের জিজ্ঞাসাবাদ করতে এখনো অপেক্ষা করতে হবে NIA-কে

কলকাতা: এনআইএ বিশেষ আদালতে ছত্রধরের পাশাপাশি দিলীপ মাহাতো, চন্দ্রশেখর মাহাতো, মৃণালকান্তি মাহাতো, বাজমনি টুডুদেরও হাউস অ্যারেস্টের আবেদন জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। কিছু দিন আগেই গায়ে ধুম জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছত্রধর মাহাতো। হাজিরা দিতে আদালতে প্রবেশ করা হয়নি পরে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। করোনা আক্রান্তের কারণে তার ঠিকানা এখন হাসপাতাল।

প্রসঙ্গত, ২০০৯ সালে শালবনির সিপিআইএম নেতা প্রবীর মাহাতো খুনের মামলায় ছত্রধর সহ ২৭ জনের নামে চার্জশিট দেয় সিআইডি। ২০০৮ এর সময়কালে মাও নাশকতার ছক, বেআইনি কার্যকলাপ সহ একাধিক ঘটনার নেপথ্যের কারণ জানতে ৩০ মার্চ ২০২০ নির্দেশিকা জারি করা হয় কেন্দ্রের তরফে।

এনআইএ সিআরপিসি ১৬০ ধারার নোটিসে গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়। এরপর হাইকোর্টে নোটিস চ্যালেঞ্জ করে মামলা করে ছত্রধরেরা। বিচারপতি দেবাংশু বসাক ধরমপুরের এলাকার মধ্যে এনআইএ-কে জিজ্ঞাসাবাদে করার অনুমতি দেয়। এরপর ছত্রধর মাহাতোকে গ্রেফতার করতে গিয়ে এনআইএ দেখে ছত্রধরের গায়ে জ্বর।

জানা গিয়েছে ইউএপিএ অভিযুক্ত ছত্রধর সহ ৫ জনের পুনরায় গ্রেফতার চায় এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থা। ছত্রধর মাহাতোদের আইনজীবী দেবাশিস রায়, কৌশিক সিনহা, শশিকান্ত সিং-রা জানান, ইউএপিএ এর নিয়ম মেনে পর্যাপ্ত শুনানির সুযোগ পায়নি অভিযুক্তরা। আর এখন করোনা আক্রান্ত হওয়ার কারণেই জিজ্ঞাসাবাদ বন্ধ রয়েছে। যত দিন পর্যন্ত ছত্রধর মাহাতো সুস্থ না হচ্ছেন ততোদিন পর্যন্ত হবে না জিজ্ঞাসাবাদ। ছত্রধরের সঙ্গে থাকায় বাকিরাও এখন স্বেচ্ছায় কোয়ারান্টাইনে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026